ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

টানটান উত্তেজনায় ব্যাটিং তান্দবে শিরোপা জিতলো ইমরুল-আরিফুলরা

২০২২ সেপ্টেম্বর ০৬ ১১:৫৭:১১

টানটান উত্তেজনায় ব্যাটিং তান্দবে শিরোপা জিতলো ইমরুল-আরিফুলরা

গত রোববার ৪ সেপ্টেম্বর ডেট্রয়েট সিটির লাস্কি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ টাইগারস অব ইউএসএ-কে ২৬ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় মিশিগান চিতাস।

এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১০ ওভার করে খেলা হয়। প্রথমে ব্যাট বাংলাদেশ টাইগারস নিধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৬৬ রান করে। জবাবে মিশিগান চিতাস নির্ধারিত ওভারে ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।

ম্যাচ সেরা পুরস্কার ‘ম্যান অব দ্যা ম্যাচ’ জিতেন ফরহাদ রেজা। সেরা বোলারের পুরস্কার জেতেন মোফাচ্ছির আলী এবং সেরা ব্যাটসম্যান তৌকির খান।

এর আগে, গত ১ সেপ্টেম্বর জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন হয়। দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় ১০টি দল অংশগ্রহণ করেছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে নয়টি এবং ইংল্যান্ড থেকে একটি দল অংশ নেয়।

টুর্নামেন্টটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েস, নাসির হোসেন, আরিফুল হক, সাবেক তারকা মোহাম্মদ আশরাফুল, সৈয়দ রাসেল, ফরহাদ রেজা ও সোহরাওয়ার্দী শুভসহ ১০ জন অংশ নেন। টুর্নামেন্টের প্রাইজমানি ছিল ৫৫ হাজার ডলার।

এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো, বাংলাদেশ টাইগারস অব ইউএসএ, ফ্রেন্ডস ইউনাইটেড অব নিউইয়র্ক, লন্ডন রাইডারস, মিশিগান চিতাস, এশিয়া ইউনাইটেড, মটরসিটি ইউনাইটেড, মিশিগান রেপটরস, টারমিনেটরস সিসি, জর্জিয়া টাইগারস ও ডেট্রয়েট রয়েলস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ