ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
৪০ বলে শেষ হল আয়ারল্যান্ড-আফগানিস্তানের টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল
বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে বৃষ্টিবিঘ্নিত সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথম ইনিংসে ১৫ ওভার খেলে ৫ উইকেটে ৯৫ রান করেছিল আফগানিস্তান। পরে বৃষ্টি নামলে আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রানের। মাত্র ৩ উইকেট হারিয়ে ৬.৪ ওভারেই সে লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা।
কার্টেইল ওভার ম্যাচটিতে ওভারপ্রতি ৮ রান তাড়া করতে নেমে পল স্টার্লিং ১০ বলে ১৬, অ্যান্ডি ব্যালবার্নি ৯ বলে ৯, লরকার টাকার ১২ বলে ১৪, হ্যারি ট্যাক্টর ৫ বলে ৯* ও জর্জ ডকরেল ৪ বলে ৭* রান করে। সিরিজে আয়ারল্যান্ডের জেতা তিন ম্যাচেই উইনিং শটটি করেছেন ডকরেল।
এ জয়ের সুবাদে দ্বিতীয়বারের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বাদ পেলো আয়ারল্যান্ড। গতবছর জিম্বাবুয়ের বিপক্ষেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা। সবমিলিয়ে চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ জিতলো আইরিশরা। এছাড়া ড্র করেছে সাতটি সিরিজ।
সিরিজ নির্ধারণী ম্যাচটিতে হতাশ করেছেন আফগান ব্যাটাররা। নির্ধারিত সময়ের অনেক পরা শুরু হওয়া ম্যাচে একাই লড়েছেন উসমান গণি। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪০ বলে ৪৪ রান করে। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই ১৪ বলে করেন ১৫ রান। এ দুজনের ৪ ওভারের অবিচ্ছিন্ন জুটিতে আসে ২৯ রান।
আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে দুই ওভারে ১৬ রান খরচায় তিন উইকেট নিয়েছেন মার্ক অ্যাডায়ার। তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। এছাড়া জশুয়া লিটন তিন ওভারে মাত্র ১৪ রান খরচায় নিয়েছেন দুইটি উইকেট। সিরিজসেরার পুরস্কার জিতেছেন জর্জ ডকরেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)