ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

তৃতীয় দিন শেষে দেখে নিন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের সর্বশেষ ফলাফল

২০২২ আগস্ট ১৩ ১৪:৫৭:২২

তৃতীয় দিন শেষে দেখে নিন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের সর্বশেষ ফলাফল

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ‘এ’ দল ৯ উইকেটে ৩০০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিন শেষে ২ উইকেট খুইয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৩ রান। এখনও তারা প্রথম ইনিংসে পিছিয়ে আছে ২৫৭ রানে।

শেষ বিকেলে ব্যাট হাতে নেমে মৃত্যুঞ্জয়ের পেস তাণ্ডবে পরপর দুই ওভারে নেই উইন্ডিজের দুই ব্যাটার। ইনিংসের ১০তম ওভারে ওপেনার জেরেমি সোলোজানোকে (১০) বোল্ড করেন মৃত্যুঞ্জয়। নিজের পরের ওভারে এসে শূন্য হাতে বিদায় করেন তিনে নামা কেসি কার্টিকে।

এরপর তাগেনারিন চন্দরপল আর অধিনায়ক জশুয়া ডা সিলভার দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো বিপদ ছাড়াই দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে চন্দরপল ২১, জশুয়া ১২ রানে অপরাজিত।

আগের দিন নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে চাপ সামলে একা হাতে লড়াই চালিয়ে ব্যাটার সাইফ হাসান দিন শেষে অপরাজিত ছিলেন ৬৩ রানে। উইকেটরক্ষক জাকের আলি অনিকের সঙ্গে শতরান ছাড়ানো জুটি গড়ে সাইফ পেয়ে যান সেঞ্চুরির দেখা।

ব্যক্তিগত ৩৩ রানে জাকের আলির উইকেট হারালে ভাঙে ১০১ রানের জুটি। এরমাঝেই ক্যারিবীয় বোলারদের শাসন করে শতক হাঁকানো সাইফ ছুটেন দলীয় সংগ্রহ বড় করার পথে। তবে ১৪৬ রানে তার উইকেট যেতেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

প্যাভিলিয়নে ফেরার আগে ৩৪৮ বলে ১৩টি চার ও চারটি ওভার বাউন্ডারি আসে সাইফের ব্যাট থেকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ