ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্ব কাঁপানো বাঁ-হাতি সেরা ১০ ক্রিকেটারের তালিকা প্রকাশ
ক্রিকেট বিশ্বজুড়ে ডানহাতিদের মধ্যে বাঁ হাতিদের আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। ক্রিকেট মাঠেই তো বাঁ হাতিদের আলাদা পরিচিত বহন করে। বিশ্বসেরা বাঁ হাতিদের একাদশ তুলে ধরা হলো এই প্রতিবেদনটিতে। যারা এই ১১-র তালিকায় থাকলেন না, তারাও অনেক ভালো ও নমস্য। কিন্তু নিজের পছন্দ এবং যুক্তিকে প্রাধান্য দিয়েই করা এ একাদশ। বিশ্বসেরা বাঁ হাতি ক্রিকেটারদের একাদশ। কোনো টেস্ট বা একদিনের দল বলে আলাদা করা হলো না। ভালো সব জায়গাতেই ভালো চিরকাল। ঐ নিয়ম মেনেই।
বিশ্বসেরা বাঁ হাতি ক্রিকেটারদের একাদশ -
>>>> সনথ জয়সূর্য (ওপেনার) - টেস্টে ট্রিপল সেঞ্চুরি। একদিনের ম্যাচে মার কাকে বলে, দেখিয়ে ছিলেন তিনি। গ্রেটব্যাচ যা শুরু করেছিলেন, তাতে আকার দিয়েছিলেন তিনিই।
>>>> সৌরভ গাঙ্গুলি (ওপেনার/ক্যাপ্টেন) - রাহুল দ্রাবিড় বলেন অন সাইডের ঈশ্বর। তাকে দিয়ে ওপেন করাবো না তো কাকে দিয়ে করাবো!
>>>> ব্রায়ান লারা (তিন নম্বর) - ত্রিনিদাদের রাজপুত্রর মতো ব্যাটিং করতে আর কখনো কাউকে দেখা যায়নি।
>>>> অ্যালান বর্ডার (চার নম্বর) - অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন। সুনীল গাভাস্কারের ১০ হাজার রানের রেকর্ড প্রথম ভেঙেছিলেন এ ব্যাটার।
>>>> স্যর গ্যারি সোবার্স (পাঁচ নম্বর) - বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার। আর কিছু বলার দরকারই নেই।
>>>> মাইকেল বিভান (ছয় নম্বর) - ক্রিকেট খেলায় একজন ফিনিশারের কাজটা ঠিক কীরকম, এই ধারণাটাই আমদানি করেছেন তিনি।
>>>> অ্যাডাম গিলক্রিস্ট (সাত নম্বর) - বিশ্বের অন্যতম ধ্বংসাত্মক ব্যাটসম্যান। দলে তো একজন উইকেটকিপারও রাখতে হয়।
>>>> ওয়াসিম আকরাম (আট নম্বর) - বাঁ হাতে বলে বলে বিপক্ষ ব্যাটসম্যানের উইকেটটা ছিটকে দেবেন। দরকারে ব্যাট হাতেও।
>>>> ড্যানিয়েল ভেট্টরি (নয় নম্বর) - অন্যতম সেরা বাঁ হাতি স্পিনার। বাকিদের পিছনে ফেললেন অভিজ্ঞতা আর ধারাবাহিকতায়।
>>>> মিচেল জনসন (দশ নম্বর) - যে কদিন খেললেন সেই কদিন বিপক্ষ তাকে দেখেও ভয় পেল আবার বলের সামনে দিশেহারাও হয়ে পড়ল।
>>>> জহির খান (এগারো নম্বর) - বলটা যদি ওয়াইডও হয়, কিছু যায় আসে না। অমন বোলিং ডেলিভারি দেখতে পাওয়াটা সৌভাগ্যের।
এই দলের ক্যাপ্টেন কে? স্যর গ্যারি সোবার্স ছাড়া আবার কে? কিন্তু বাঙালি হিসেবে এই দায়িত্বটা আজ আর স্যর গ্যারিকে দিতে পারলাম না। ওটা থাকুক আমাদের দাদার হাতে। ক্যাপ্টেন শব্দটাই সুরভিত হোক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)