ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ব্যাটিং ঝড়ে সাইফের দুর্দান্ত সেঞ্চুরিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ বোলাররা, দেখুন সর্বশেষ ফলাফল
চার দিনের এই ম্যাচের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সংগ্রহ ১৮ ওভার খেলে ২ উইকেটে ৪৩ রান। এর আগে বাংলাদেশ ‘এ’ দল ৯ উইকেটে ৩৪৮ রান করে ইনিংস ঘোষণা দিয়েছে। তারা এগিয়ে রয়েছে ২০৫ রানে।
এন্টিগায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে তৃতীয় দিনেও পিছু ছাড়েনি বৃষ্টি। বারবার প্রকৃতির বাগড়ায় তৃতীয় দিন খেলা হয়েছে মোটে ৬০.৪ ওভার। যেখানে ৪২.৪ ওভার ব্যাটিং করে আরও ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান করে বাংলাদেশ।
আগেরদিন ২১৭ বল খেলে ৬৩ রান নিয়ে অপরাজিত ছিলেন সাইফ। শুক্রবার তৃতীয় দিন খানিক গতি বাড়িয়ে ব্যাটিং করে ২৮০ বলে তুলে নেন নিজের সেঞ্চুরি। সবমিলিয়ে ৩৪৮ বল খেলে ১৩ চার ও ৪টি ছয়ের মারে ১৪৬ রান করেন তিনি।
দলীয় ৩৪৮ রানের মাথায় নবম ব্যাটার হিসেবে সাইফ আউট হওয়ার পরই আসে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত। এছাড়া জাকের আলি অনিক ৩৩ ও মৃত্যুঞ্জয় চৌধুরী করেন ১৪ রান। অ্যান্ডারসন ফিলিপ ও কলিন্স আর্চিবাল্ড নেন ৩টি করে উইকেট।
পরে দিনের বাকি অংশে ব্যাট করতে নেমে ১২ ওভারের মধ্যেই দুই উইকেট হারায় স্বাগতিক দল। দশম ওভারে জেরেমি সলোজানোকে সরাসরি বোল্ড করেন মৃত্যুঞ্জয়। তার পরের ওভারে কট বিহাইন্ড হন ক্যাসে কার্টি।
শনিবার ম্যাচের শেষ দিন ৫৭ বলে ২১ রান নিয়ে ব্যাট করতে নামবেন ত্যাগনারায়ণ চন্দরপল। এছাড়া অধিনায়ক জশুয়া ডা সিলভা অপরাজিত রয়েছেন ২১ বলে ১২ রান করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live