ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের জন্য বিশাল খবরঃ দলের ফিরতে পারে সেই বাঘা ব্যাটার

২০২২ আগস্ট ১২ ২০:০৪:৪৩

বাংলাদেশের জন্য বিশাল খবরঃ দলের ফিরতে পারে সেই বাঘা ব্যাটার

এদিকে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিলের বিষয় নিশ্চিত করেছেন সাকিব। তবে তার সঙ্গে সামনাসামনি আলোচনা ছাড়া এশিয়া কাপের দল এবং নতুন টি-২০ অধিনায়ক বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে রাজি নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ কারণে বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা করতে আজ (১২ আগস্ট) দিবাগত রাত ৩টায় দেশে আসছেন সাকিব। এরপর শনিবার বৈঠকে বসবেন তারা। সাকিবের সঙ্গে আলোচনা শেষে এবারের এশিয়া কাপের দল ঘোষণা করবে বিসিবি, এমনটাই আভাস পাওয়া গেছে।

সাকিবের সঙ্গে বোর্ড পরিচালকদের সেই বৈঠকে উপস্থিত থাকবেন দেশে থাকা দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার।

এই বৈঠক শেষে ঘোষণা হবে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড। তবে অনুমিতভাবেই এই স্কোয়াডে জায়গা হারাচ্ছেন লিটন দাস, নুরুল হাসান সোহান আর ইয়াসির আলি রাব্বি।

তবে যদি-কিন্তু কিছুটা আছে সোহান আর রাব্বির ক্ষেত্রে। লিটন কোনোভাবেই আরব আমিরাতের বিমান ধর‍তে পারবেন না।

সোহানকে নিয়ে চলছে শেষ মুহূর্তের আলোচনা। ম্যানজেমেন্টের একটি অংশ চাইছে সোহানকে দলের সঙ্গী করতে। কারণ, দল ফাইনালে উঠতে পারলে শেষ ২-৩টি ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন এই উইকেটরক্ষক।

তবে নির্বাচকরা ১৫ সদস্যের দলে সেই ঝুঁকি নিতে চাইবেন না।। একই অবস্থা রাব্বির ক্ষেত্রে। বোর্ডের মেডিক্যাল বিভাগ যে ছাড়পত্র দিয়েছে, তাতে বর্তমানে ৫০ শতাংশ ফিট এই ব্যাটসম্যান।

এদিকে শঙ্কা থাকলেও মোহাম্মদ সাইফউদ্দিনের কপাল সুপ্রসন্ন হতে পারে। সবশেষ ফিটনেস পরীক্ষায় ৪ ওভার টানা বল করে ৮০ শতাংশ ফিটের ছাড়পত্র পেয়েছেন এই অলরাউন্ডার। এজন্য খুলনায় তাকে ম্যাচ প্র‍্যাকটিসে পাঠানো হয়েছে।

আজ এইচপি ইউনিটের বিপক্ষে বাংলাদেশ টাইগার্সের হয়ে মাঠে নেমেছেন সাইফউদ্দিন। ফিটনেসে উতরে যেতে এই ম্যাচটিই হবে তার এসিড টেস্ট।

জিম্বাবুয়ে সফরে চোট পাওয়া শরিফুল ইসলাম এখন পুরোপুরি সুস্থ। মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে অবশ্য কিছুটা সংশয় রয়েছে। বোর্ড সূত্র থেকে জানা গেছে, এশিয়া কাপের দলে থাকলেও এই টুর্নামেন্টে বিশ্রাম দিয়ে খেলাতে হবে তাকে।

তবে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই ঘোষণা হতে পারে এশিয়া কাপের দল। বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, সাকিব শেষপর্যন্ত অধিনায়ক হলে নতুন এই দলপতির চাওয়াতেই রিয়াদ স্কোয়াডে টিকে যাবেন। বেটউইনার কাণ্ডের আগে সাকিবের সঙ্গে নেতৃত্বের আলোচনায় রিয়াদ-মুশফিক দুইজনকেই নিজের টি-২০ দলে চেয়েছেন তিনি।

সোহান আরব আমিরাতে না গেলে সৌম্য সরকার আর সাব্বির রহমানের মধ্যে একজন ফিরতে পারেন জাতীয় দলে। সেক্ষেত্রে সৌম্যর পাল্লাটাই সবথেকে ভারি। তবে বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে উইন্ডিজ সফর করা সৌম্য আর সাব্বিরকে আপাতত স্ট্যান্ডবাই হিসেবেই রাখা হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ