ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আজ মাঠে নামলেই ক্রিকেট বিশ্বে নতুন এক রেকর্ড গড়বে বাংলাদেশ
আজ ১০ আগস্ট বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ৪০০তম ম্যাচ খেলবে, যদি সব কিছু ঠিক থাক থাকে। ক্রিকেট বিশ্বের দশম দল হিসেবে বাংলাদেশ এই ফরম্যাটে ৪০০ ম্যাচ খেলতে যাচ্ছে। ওয়ানডেতে বাংলাদেশের পথ চলা শুরু হয়েছিল হার দিয়ে। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে গাজী আশরাফ হোসেন লিপুর দল হেরেছিল ৭ উইকেটে। ২০০২ সালে বাংলাদেশ ৫০তম ম্যাচও খেলেছিল সেই পাকিস্তানের বিপক্ষে। ঢাকায় অনুষ্ঠিত হওয়া ম্যাচে খালেদ মাসুদের দল হেরেছিল ৮ উইকেটে। বাংলাদেশ শততম ওয়ানডে খেলে ২০০৪ সালে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ঢাকায় প্রথমবার ভারতকে ১৫ রানে হারায় বাংলাদেশ।
এরপর ১৫০ ও ২০০তম ম্যাচেও বাংলাদেশ জয় পায়। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে এবং ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারায় বাংলাদেশ। তবে ২৫০ এবং ৩০০তম ম্যাচে জয় আসেনি। ২০১১ সালে জিম্বাবুয়ের হারারেতে এবং ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হারে বাংলাদেশ।
৩৫০তম ম্যাচে আবার জয় পায় বাংলাদেশ। ঢাকায় তারা হারায় জিম্বাবুয়েকে। এবার ৪০০তম ম্যাচে প্রতিপক্ষও জিম্বাবুয়ে। ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব মাঠ। এবার কি জিতবে বাংলাদেশ?
২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য কাজটা কঠিন। তবে অসম্ভব কিছু নয় অবশ্যই। এই সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। তাই পুরোনো সুখস্মৃতি থেকে আত্মবিশ্বাসী হতে পারে বাংলাদেশ।
এখন পর্যন্ত ৩৯৯ ম্যাচে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ৮০ ম্যাচে ৫০ জয় রয়েছে বাংলাদেশের। হেরেছে ৩০টি। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ৫১, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪, নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩৮, পাকিস্তানের বিপক্ষে ৩৭ এবং ভারতের বিপক্ষে ৩৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)