ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শেষ ওভারে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ হল আয়ারল্যান্ড-আফগানিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল
গতকাল ০৯ আগস্ট বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের সংগ্রহ দাঁড় করেছিল আফগানিস্তান। জবাবে নবীন উল হকের করা শেষ ওভারে ১৩ রানের সমীকরণে ৫ বলেই ১৫ রান করে ৭ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নেয় স্বাগতিক আয়ারল্যান্ড।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬১ রান করে ফেলে আইরিশরা। অষ্টম ওভারে পল স্টারলিং আউট হন ৩১ রান করে। দ্বিতীয় উইকেটে অ্যান্ডি ব্যালবার্নি ও লরকান টাকার যোগ করেন ৬২ রান। ক্যারিয়ারের সপ্তম ফিফটি করে অধিনায়ক ব্যালবার্নি আউট হন ৫১ রানের ইনিংস খেলে।
আইরিশদের জয়ের আশা বাঁচিয়ে রাখা টাকারও সাজঘরে ফিরে যান ১৮তম ওভারের শেষ বলে। তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৫০ রান। শেষ দুই ওভারে বাকি থাকে আরও ২৩ রান। ফজল হক ফারুকির করা ১৯তম ওভারে একটি ছক্কাসহ আসে ১০ রান। ফলে শেষ ওভারের সমীকরণ দাঁড়ায় ১৩ রানের।
নবীনের করা সেই ওভারের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকান হ্যারি ট্যাক্টর। এছাড়া প্রথম বলে দুই ও তৃতীয় বলে এক রান নিলে ৩ বলে বাকি থাকে ৬ রান। স্ট্রাইকে থাকা জর্জ ডকরেল পরপর দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে এক বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করে দেন।
এর আগে আফগানিস্তানকে লড়াকু সংগ্রহ এনে দেওয়ার মূল কৃতিত্ব উসমান গণির। তিনি খেলেন ৪২ বলে ৫৯ রানের ইনিংস। এছাড়া ইব্রাহিম জাদরান ১৮ বলে ২৯ ও রহমানউল্লাহ গুরবাজ ২২ বলে ২৬ রান করেন। আয়ারল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নেন ব্যারি ম্যাকার্থি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)