ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশাল অর্থের দিকে না ছুটে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ওয়ার্নার
বলা হচ্ছিল, বেশি টাকা পেয়ে নিজ দেশের লিগ বিবিএল না খেলে আমিরাত লিগে খেলতে যাচ্ছেন ওয়ার্নার। চুক্তিও পাকাপাকি করে ফেলেছেন এই ওপেনার। তবে অস্ট্রেলিয়ান গণমাধ্যম ‘দ্য এজ’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর ডেভিড ওয়ার্নার সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করে বিগ ব্যাশ লিগে তার প্রত্যাবর্তন নিশ্চিত করতে যাচ্ছেন।
দ্য এজ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিসই করতে যাচ্ছেন। যা ২০১৩ সালের পর আবারও দলটির হয়ে খেলবেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে ওয়ার্নারের চুক্তির মূল্য হবে কমপক্ষে ৩ লাখ ৪০ হাজার ডলার; যা আসরে অংশ নেওয়া বিদেশি খেলোয়াড়দের চুক্তির সমান অর্থ।
দ্য এজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্নারসহ বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার চুক্তি করতে যাচ্ছেন আমিরাত লিগে; যার মধ্যে ওয়ার্নারকে দেওয়ার কথা ছিল ৬ লাখ ৫০ হাজার ডলার।
তবে শেষ পর্যন্ত বিদেশি লিগ থেকে সরে দেশের লিগে অংশ নিতে যাচ্ছেন ওয়ার্নার। বলা হচ্ছে আগামী জানুয়ারির শুরুতে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া তিনটি টেস্ট খেলার পর ওয়ার্নার বিবিএলে পাঁচটি ম্যাচ খেলবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live