ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

খালেদের বোলিং তোপে ০২ উইকেট হারালো উইন্ডিজ, দেখুন সর্বশেষ স্কোর

২০২২ আগস্ট ০৭ ১২:০১:৪০

খালেদের বোলিং তোপে ০২ উইকেট হারালো উইন্ডিজ, দেখুন সর্বশেষ স্কোর

আগের দিন ঠিকমতো বোলিং করা হয়নি খালেদের। কিন্তু এ দিন বোলিংয়ে চেষ্টার ছাপ রেখে গেছেন বাংলাদেশি এই পেসার। তুলে নিয়েছেন অধিনায়ক জশুয়া ডি সিলভা এবং টেভিন ইম্লাচের উইকেট।

দুজনকেই লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেছেন খালেদ। ডি সিলভা এদিন ফিরে যান ৪৩ রান করে। এই ইনিংসে অন্যান্য ক্যারিবিয়ান ব্যাটারদের মতো হাফ সেঞ্চুরির দেখা পাননি উইকেটরক্ষক ইম্লাচও। ৩৬ রানে ফিরে যান তিনি।

অ্যালিক আথনাজে ৩০ এবং ইয়ানিক ক্যারিয়াহ ১৮ রান নিয়ে ম্যাচের শেষ দিন শুরু করবেন। তৃতীয় দিন শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ পাঁচ উইকেটে ২৬৩ রান, লিড ৯৬ রানের। তিন উইকেটে ১৬৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল তারা।

প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ১৬৭ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এ ছাড়া ২৭ রান এসেছে স্পিনার নাঈম হাসানের ব্যাটে।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):

বাংলাদেশ ‘এ’ দল: ১৬৭/১০ (৬০.৫ ওভার) (মিঠুন ৫০, সাইফ ২০; মাইন্ডলি ৫/৫৯, গ্রিভস ৩/২৬)

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: ২৬৩/৫ (৯৮ ওভার) (চন্দরপল ৪৯, ডি সিলভা ৪৩; খালেদ ২/৭৩)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ