ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সিরিজ বাঁচাতে একাধিক পরিবর্তন করে যে একাদশ নিয়ে মাঠে নামছে চোটাক্রান্ত বাংলাদেশ
টি-২০ সিরিজটি হাতছাড়া হয়েছে আগেই, এবার ওয়ানডে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। এজন্য আজ রোববার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ৯.১৫টায়, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১.১৫টায়। দেখা যাবে টি স্পোর্টসে।
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ অবশ্য মনে করছেন এ ম্যাচে ঘুরে দাঁড়াবে টাইগাররা, ‘খেলোয়াড় হিসেবে, ব্যক্তি হিসেবে, দলের সদস্য হিসেবে এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছি আমি। তবে ব্যাপারটা (হলো), কীভাবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি নিশ্চিত ছেলেরা ঘুরে দাঁড়াবে। হারাটা কখনোই ভালো কিছু নয়, তবে এটি তো খেলার অংশ। আমি নিশ্চিত ছেলেরা আরও তরতাজা হয়ে ফিরে আসবে।’
তবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটন দাসের সঙ্গে পাওয়া যাবে না দলের পেস বোলিং বিভাগের সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমানকে। অ্যাঙ্কেলের চোটে এ ম্যাচে বিশ্রামে এই বাঁহাতি। তবে স্বস্তি মিলেছে মুশফিকুর রহিম আর শরিফুল ইসলাম সুস্থ হওয়ায়।
দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই একাদশে পরিবর্তন আসবে। হেরাথ ইঙ্গিত দিয়েছেন, আগের ম্যাচে কোনো বাঁহাতি স্পিনার না খেলানো বাংলাদেশ দল আজ দ্বিতীয় ওয়ানডেতে তাইজুল ইসলাম বা নাসুম আহমেদকে জায়গা দেবে।
হেরাথ বলেন, ‘একজন স্পিন কোচ হিসেবে একাদশে বাড়তি স্পিনার দেখতে চাই আমি। একই সঙ্গে আমাদের বিপক্ষ নিয়েও ভাবতে হবে পরিকল্পনা করতে হবে। আমি নিশ্চিত তাইজুল বা নাসুমের যেকোনো একজন কালকের ম্যাচে খেলবে।’
আগের ম্যাচে ৪ বোলার নিয়ে খেলার মাসুল দিতে হয়েছে বাংলাদেশ দলকে। ৩০৪ রানের লক্ষ্য দিয়েও ৫ উইকেটে হারে সফরকারীরা। আজ দ্বিতীয় ম্যাচে বোলিং বিভাগেই মনোযোগ দিতে পারে দলটি। টপ অর্ডার ব্যাটসম্যান লিটন না থাকলেও তার জায়গা নিতে পারেন ডানহাতি পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live