ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ম্যাচ সেরা আশরাফুলঃ ইংল্যান্ডের মাটিতে ব্যাটিংয়ে ঝড় ফিফটি, বোলিংয়ে তুলে নিল ৪ উইকেট

২০২২ আগস্ট ০৭ ১০:১৮:৫৭

ম্যাচ সেরা আশরাফুলঃ ইংল্যান্ডের মাটিতে ব্যাটিংয়ে ঝড় ফিফটি, বোলিংয়ে তুলে নিল ৪ উইকেট

এই আসরে ব্যাট হাতে ৪২ বলে ৫৬ রানের পর বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হলেন মোহাম্মদ আশরাফুল।

এই আসরে প্রতি ম্যাচই ম্যাচ জয় অবদান রাখছেন টাইগার আই ক্রিকেটার আশরাফুল। গতকাল ০৬ আগস্ট ডার্লি অ্যাবে ক্রিকেট ক্লাবের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সেখানে বল হাতে প্রথমে ৪ উইকেটে তুলে নেয়ার পর পর ব্যাট হাতে করেছেন ৫৬ রান।

ডার্লি অ্যাবে ক্রিকেট ক্লাবের বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মোহাম্মদ আশরাফুলের দল লুলিংটন পার্ক ক্রিকেট ক্লাব। এই দিন বল হাতে ইনিংসের সেরা বোলিং করেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের বিধ্বংসী বোলিংয়ে ৩৭.১ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে ডার্লি অ্যাবে ক্রিকেট ক্লাব।

বল হাতে ১০ ওভারে একটি মেডইন সহ ৩৬ রানে তুলে নিয়েছেন ৪টি উইকেট। এছাড়াও ব্যাট হাতে জ্বলে ওঠেন মোঃ আশরাফুল। ৪২ বলে নয়টি চারের সাহায্যে ৫৬ রান করে আউট হয়ে যান মোহাম্মদ আশরাফুল। তবে ৩০.১ ওভারে ছয় উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় মোঃ আশরাফুলের দল লুলিংটন পার্ক ক্রিকেট ক্লাব।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ