ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মাঠে ফিরেই উইকেট তুলে নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর
গত ০৫ জুলাই শুক্রবার দ্বিতীয় দিনে মোট ৬০.৫ ওভার ব্যাট করে ১৬৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৬৫ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।
সফরকারী বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস থেকে মাত্র ২ রানে পিছিয়ে থেকে শক্ত অবস্থানে পৌঁছে গেছে স্বাগতিকেরা। ইনিংসের ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ৭৯ বলে ৪২ রানে অপরাজিত থেকে এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক মিঠুন। অন্য প্রান্তে ৪৫ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান।
এরপর কাল দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭.৫ ওভার টিকেছে সফরকারীদের ইনিংস। এ সময়ের মধ্যে বাকি ৪ উইকেট হারিয়ে ৩২ রান তুলে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল।
দ্বিতীয় দিনে মাত্র ৬ বল খেলতে পেরেছেন মিঠুন। আগের দিন নিজের স্কোরের সঙ্গে ৮ রান যোগ করে অর্ধশতক তুলে নিয়ে আউট হন বাংলাদেশ ‘এ’ দলের এই অধিনায়ক।
নাঈমও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিনে মাত্র ১৫ বল খেলে আরো ৪ রান যোগ করে আউট হন তিনি। ৬০ বলে ২৭ রান করে নাঈম আউট হওয়ার পর লড়াই করার চেষ্টা করেন রেজাউর রহমান ও এনামুল হক। ৪৫ বলে ১৩ রান করেন রেজাউর। ২ রান করা এনামুল ৩৯টি বল খেলে দৃঢ়তা দেখান।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পেসার মারকুইনো মাইন্ডলে ৫৯ রানে ৫ উইকেট নেন। ৩ উইকেট আরেক পেসার জাস্টিন গ্রিভসের। তবে বাংলাদেশ ‘এ’ দল ২৭টি ‘এক্সট্রা’ না পেলে সংগ্রহ আরও কম হতো। এর মধ্যে ১০টি ওয়াইড ও ১টি নো বল করেন স্বাগতিক বোলাররা।
নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সবাই উইকেটে এসে সময় কাটানোর চেষ্টা করেন। ক্যারিবিয়ান কিংবদন্তি শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগনারায়ন চন্দরপল ওপেন করতে নেমে ১২০ বলে ৪৮ রান করে রানআউট হন।
৯৮ বলে ৩২ রান করেন আরেক ওপেনার জেরেমি সোলোজানো। ৬৩ বলে ৩৭ রান করেন কেসি কার্টি। রেজাউর ও নাঈম ১টি করে উইকেট নেন।
বাংলাদেশ সময় রাত ৮ টায় তৃতীয় দিনের জন্য মাঠে নেমেছে দুই দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ৭৬.২ ওভার শেষ ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করেন। তৃতীয় দিনে বাংলাদেশ মাত্র একটা উইকেট তুলে নিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live