ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ভাবে শেষ হলো ভারত-ইংল্যান্ডের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচ, জেনে নিন ফলাফল
তবে স্নেহ রানা এবং পূজা ভাস্ত্রাকরের দারুণ বোলিংয়ে ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় ইংলিশরা। শেষ ওভারে জিততে হলো ৬ উইকেট হাতে রেখে ১৪ রান প্রয়োজন ছিল ন্যাট শিভারদের। কিন্তু প্রথম ৫ বলে ১ উইকেট হারিয়ে মাত্র ৩ রান তুলতে পারে ইংলিশরা। ম্যাচ সেখানেই হেরে যায় ইংল্যান্ডের নারীরা।
বার্মিংহামে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান তোলে ভারতীয় নারীরা। কিন্তু ৫ উইকেটে ১৬০ রানে থেমে যায় ইংলিশরা।
ভারত আগে ব্যাটিং করতে নামলে দলটির ওপেনার স্মৃতি মান্দানা ২৩ বলে ফিফটি হাঁকিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। দুই ওপেনার মিলিয়ে ৭ ওভারে ৭০ রানের বেশি তোলার পরে শেফালি ভার্মাকে হারায় ভারত। ১৫ রান করেন শেফালি। এরপর দ্রুত ফিরে যান স্মৃতিও। ৩২ বলে ৮ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন স্মৃতি।
এছাড়া জেমিমাহ রদ্রিগেজের অপরাজিত ৪৪ রানের সুবাদে বড় সংগ্রহ পায় ভারত। ইংলিশদের পক্ষেফ্রেয়া কেম্প ২২ রানে ২ উইকেট পান। এছাড়াও ক্যাথরিন ব্রান্ট ও অধিনায়ক শিভার পান ১টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতগতিতে রান তুলতে থাকে ইংলিশরা। তবে উইকেটও হারাতে থাকে দলটি। তবুও ইংলিশ অধিনায়ক শিভারের ৪১ রান ও অ্যামি জোন্সের ৩১ রানে জয়ের পথে ছিল ইংল্যান্ড। কিন্তু শেষদিকে স্নেহ রানার বোলিংয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। স্নেহ ২৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন।
ফাইনালে ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ের জন্য দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live