ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

দেশের মান বাঁচাতে সিরিজ রক্ষা করতে জিম্বাবুয়ে যাচ্ছেন দুই টাইগার ক্রিকেটার

২০২২ আগস্ট ০৬ ১৮:০৮:০৪

দেশের মান বাঁচাতে সিরিজ রক্ষা করতে জিম্বাবুয়ে যাচ্ছেন দুই টাইগার ক্রিকেটার

গতকাল ০৫ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো করছিলেন লিটন দাস। কিন্তু ব্যক্তিগত ৮১ রানের মাথায় পায়ে ব্যথা অনুভব করেন লিটন। এরপরে মাঠের বাইরে চলে যান তিনি। যার কারণে আগামী তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এই ব্যাটারলিটন দাস।

সেই সাথে গতকাল ব্যাটিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ব্যাট হাতে গতকাল ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুশফিক। এরপর আর ফিল্ডিংয়ে দেখা যায়নি মুশফিকুর রহিমকে। এছাড়াও বোলিংয়ের সময় ইনজুরিতে পড়েন ফাস্ট বোলার শরিফুল ইসলাম।

তবে পুরো সিরিজ থেকে লিটন দাস ছিটকে গেলেও গুরুতর নয় মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলামের ব্যথা। তবে তার পরেও বাকি দুই ওয়ানডে ম্যাচ খেলতে দেশ থেকে উড়িয়ে নেওয়া হচ্ছে ওপেনার নাঈম শেখ এবং ফাস্ট বোলার এবাদত হোসেনকে। আজ রাত আটটার সময় জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে তারা। আগামীকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগেই দলের সাথে যোগ দিবেন তারা দুইজন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ