ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এই ক্রিকেটারের কথা মনেই ছিল না বিসিবি
তবে বাংলাদেশ জাতীয় দলে আসার পরই তার পরিচয় বদলে যায়। মূলত বোলার হিসেবে বিবেচনা করা হয় তাকে। তবে সাত-আট নম্বরে ব্যাটিংয়ে নেমে কার্যকরী অনেক ইনিংসই রয়েছে তার।
অথচ সেই মিরাজের কথা ভুলে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)!জিম্বাবুয়েতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক করে পাঠানো হয় নুরুল হাসান সোহানকে।
এ দলে ১৫ সদস্যের মধ্যে মিরাজও ছিলেন। কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। তবে মিরাজ শেষ ম্যাচটা খেলতেই পারতেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সোহানের ইনজুরি হওয়ায় মিরাজের একাদশে ঢোকার সম্ভাবনাই জোরালো ছিল। কিন্তু বিসিবি তখন বেশ বড় চমকই দেখায়।
বিশ্রামে থাকা মাহমুদউল্লাহকে হুট করে দলে অন্তর্ভুক্ত করে।নিয়মিত টি-টোয়েন্টি দলের অধিনায়ক রিয়াদকে বিশ্রাম দেয়া হয়েছিল কারণ আগের সিরিজগুলোতে টানা ব্যর্থ ছিলেন তিনি।
তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও বড় চমক দেখায় টিম ম্যানেজমেন্ট। কারণ, রিয়াদ দলে ফিরলেও নেতৃত্বে ছিলেন না। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টির আগে অধিনায়ক করা হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। যার কিনা এই সিরিজের আগে দলে জায়গা পাওয়া নিয়েও ছিল শঙ্কা।
বৃহস্পতিবার (৪ আগস্ট) আরও বড় চমক নিয়ে হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রিয়াদকে হুট করে কেন ফিরিয়ে আনা হলো জানতে চাইলে পাপন বলেন, এটা আসলে ওরা (টিম ম্যানেজমেন্ট) বলতে পারবে বা ওরা আসলে ওদের সঙ্গে কথা বলে বলা যাবে।
হঠাৎ করে সোহানের ইনজুরিতে ওরা এলোমেলো হয়ে গেছে। হওয়ারই কথা। কারণ, ও পারফর্মার। পারফর্ম করছিল। ওই জায়গায় কে খেলবে ওই বিকল্প ওদের কাছে ছিল না।
রিয়াদ ওই পজিশনে খেলে এই জন্যই হয়তো নিয়েছে। ওদের ওইখানে ওপেনার ছিল কিন্তু ওই পজিশনে খেলার মতো খেলোয়াড় ছিল না। সেই জন্য ওকে নিয়েছে।
এদিকে সোহানের পজিশনে খেলার মতো বিকল্প কেউ ছিল না- বোর্ড সভাপতি এমন কথা জানালে সেসময় মিরাজের কথা জানান সাংবাদিকরা। আর তাতেই যেন টনক নড়ে বিসিবি সভাপতির। আমতা আমতা করে তিনি জবাব দেন, মিরাজ, মিরাজ মানে, হ্যাঁ, মিরাজ ছিল। এটা আপনারা ভালো বলেছেন। মিরাজকে তারা কেন নেয় নাই জানি না। কেন নেয় নাই, এটা আমি বলতে পারবো না আসলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live