ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
একাদশে নেই লিটন, দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ
তবে অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। ইনোসেন্ট কাইয়া এবং সিকান্দার রাজার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে, বাংলাদেশের দেয়া ৩০৪ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে টপকে যায় তারা!
আর তাতে প্রথম ম্যাচে হেরে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে গেছে টাইগাররা। সিরিজ নিশ্চিত করতে এখন বাকি দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সফরকারীদের সামনে।
এই ম্যাচে পরাজয়ের পাশাপাশি আরও বড় একটি ধাক্কা বাংলাদেশের জন্য। লিটন দাসের ইনজুরি গুরুতর। ব্যাটিং করার সময় দৌড়ে রান নিতে গিয়ে পেশিতে টান অনুভব করেন এবং শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।
৮১ রান করে তখন অপরাজিত ছিলেন তিনি! এরপরে আর মাঠে নামতে পারেননি লিটন দাস। সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। এই প্রসঙ্গে বিসিবির ফিজিও সানি জানান। ‘আজকে আমাদের দলের ওপেনার লিটন কুমার দাস ব্যাটিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে আঘাতপ্রাপ্ত হন।
ম্যাচ মধ্যবর্তী সময়ে আমরা তাকে স্ক্যান করতে পাঠাই। স্ক্যান রিপোর্টে আসে তার গ্রেট টু মাসল স্ট্রেইন। এই ধরনের ইনজুরির জন্য ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। এই সিরিজে লিটনকে আমরা পাচ্ছি না।’
ব্যাট করতে গিয়ে হালকা ইঞ্জুরি হয় মুশফিকের, তবে তিনি শঙ্কামুক্ত। সানি আরও বলেন, ‘ব্যাটিংয়ের সময় মুশফিক ভাইও বৃদ্ধাঙ্গুলে আঘাতপ্রাপ্ত হন। কিন্তু এটা বড় ধরনের কোনো কিছু মনে হচ্ছে না। আশা করি ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা তাকে পাচ্ছি।’
চোট সমস্যা শরিফুলেরও রয়েছে। ‘শরিফুলের ক্ষেত্রে তাৎক্ষণিক ইনজুরি থাকার কারণে কিছুটা অবশবোধ করছিল। আশা করি ইনশাআল্লাহ ভালো কোনো খবর দিতে পারবো।’
যেহেতু মুশফিকুর রহিমের কোন সমস্যাই নেই এবং লিটন দাস নিশ্চিতভাবেই একাদশে থাকছেন না পরবর্তী ম্যাচে. তাই যেমন হতে পারে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ-
ওপেনার হিসেবে তামিমের সঙ্গে যুক্ত হতে পারেন এনামুল হক বিজয়।এর আগেও বিজয় এবং তামিম ইকবাল ওপেনিং করেছিলেন বাংলাদেশের হয়ে। তাই এই জুটিকে ফিরিয়ে আনা হতে পারে দ্বিতীয় ম্যাচে। বিজয়ের জন্যে সুযোগ তার আসল জায়গায় পারফর্ম করার।
তিন নাম্বারে ফিরে আসতে দেখা যেতে পারে নাজমুল হাসান শান্ত কে। লিটনের বদলে সুযোগ পাবেন তিনি। এরপর মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ ,আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান একাদশে থাকছেন নিশ্চিতভাবেই।যদি শেষ পর্যন্ত ইনজুরির কারণে ছিটকে যায় শরিফুল ইসলাম তবে তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারে হাছান মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live