ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ম্যাচ হেরে বাজে ফিল্ডিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন দলপতি তামিম
টিম টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য বরাবরই বলে এসেছেন, হারের পর নয়, জেতার পরও ভুলগুলো নিয়ে ভাবতে হবে। এই বিষয়ে তামিম মনে করছেন, ফিল্ডিংয়ের সেই ভুলের মাশুলই এবার দিতে হয়েছে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে হেরে।
গত ৯ বছরের জিম্বাবুয়ের কাছে ওয়ানডেতে হারেনি বাংলাদেশ। ১৯ ম্যাচ পর সেই আক্ষেপ মেটালো জিম্বাবুইয়ানরা। হারারেতে শুক্রবার রাতে ৩০৩ রানের বড় লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নিলো ৫ উইকেট আর ১০ বল হাতে রেখে।
ম্যাচ হারের পর বাজে ফিল্ডিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন তামিম। বললেন, ‘এই সেই দিন (যেদিন বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হলো। বলতে গেলে প্রতিদিনই আমি ফিল্ডিং নিয়ে কথা বলেছি। বলছিলাম, এর জন্য একদিন না একদিন ভুগতে হবে। আজ (শুক্রবার) সেই দিন।’
টাইগার দলপতি যোগ করেন, ‘আমরা আগেও ক্যাচ ছেড়েছি, কিন্তু যে কোনোভাবে হোক ম্যাচ জিতে গেছি। কিন্তু যখন আপনি এমন ভালো উইকেটে চারটি ক্যাচ ফেলেন দেবেন, ম্যাচ জিততে পারবেন না। মনে হচ্ছে, এটা নিয়ে আমাদের ভাবতে হবে, আগামী ম্যাচের আগেই।’
১৭২ বলে ১৯২ রানের ঝড়ো জুটি গড়ে বাংলাদেশের হাত থেকে ম্যাচ বের করে নেন সিকান্দার রাজা আর ইনোসেন্ট কায়া। অথচ এই দুই ব্যাটারেরই ক্যাচ ফেলেছেন টাইগার ফিল্ডাররা।
ইনিংসের ৪৩তম ওভারে রাজার ক্যাচ ফেলেন বদলি ফিল্ডার তাইজুল ইসলাম। ইনোসেন্ট কায়া তো জীবন পান ৭০ আর ৭৪ রানে। এমনকি ডেথে রাজার সঙ্গে ৪২ রানের জুটি গড়া লুক জঙউইয়ের সহজ ক্যাচও ফেলেছে বাংলাদেশ।
তামিম অবশ্য ক্যাচ ড্রপ ছাড়াও হারের পেছনে বোলার আর ব্যাটারদেরও কিছু দায় দেখছেন। বোলারদের নিয়ে তার মন্তব্য, ‘আমরা সহজেই রান দিয়েছি। এটা বড় মাঠ, ডাবল হওয়া স্বাভাবিক। এটা নিয়ে আমি বিরক্ত নই। আমার বিরক্তি হলো, আমরা সহজ এক রানও ছেড়ে দিয়েছি এবং ডট বল করে চাপ বাড়াতে পারিনি।
ব্যাটিংয়ে আরও ১৫-২০টা রান বেশি হতে পারতো বলেও মনে করেন তামিম, ‘আমাদের আরও ১৫-২০ রান বেশি করা দরকার ছিল। এক উইকেট হারিয়েই আমরা আড়াইশর কাছাকছি তুলে ফেলেছিলাম। সেই জায়গা থেকে আমাদের আরও ১৫-২০টা রান বেশি করা উচিত ছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live