ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
প্রথম ওয়ানডে হারের পর যাদেরকে দুষলেন তামিম
বিগত ৮ বছর, ১৯ ম্যাচ পর ওয়ানডেতে জিম্বাবুয়ে হারাল বাংলাদেশকে। বাংলাদেশ কি এই হারের জন্য প্রস্তুত ছিল? উত্তরটা না! নাহ, অধিনায়ক সরাসরি বলেননি। তবে বুঝিয়ে দিয়েছেন, এমন দিনটি দেখতেই হতো। হারের পেছনে তামিম দুটি কারণ বলেছেন। প্রথম, ব্যাটিংয়ে আরো কিছু রান কম হওয়া। দুই, ক্যাচ মিস।
হারারেতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৩০৩ রান করে। একাদশে ৮ ব্যাটসম্যান নিয়েও ব্যাটিং বান্ধব উইকেটে ৩০৩ রান যে কম তা বোঝা গেল ম্যাচের পর। বিশেষ করে উইকেটে শুরুর আর্দ্রতা কাটিয়ে উঠার পর ২২ গজ যে রানের ফোয়ারা তা বোঝা গেল দ্বিতীয় ইনিংসে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা আশানুরুপ ঝড় তুলতে পারেননি।
তামিম সেই কথাই বলেছেন,‘আমাদের আরও ১৫-২০ রান বেশি করা উচিত ছিল। আমরা ১ উইকেটে ২৫০ রানের মতো অবস্থায় ছিলাম। এ অবস্থায় থাকলে একটু দ্রুত রান তোলা দরকার ছিল, যেন আমরা ওই অতিরিক্ত ১৫-২০ রান করতে পারি।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ৩-০ ব্যবধানে জিতলেও দলের গ্রাউন্ড ফিল্ডিং নিয়ে চরম বিরক্ত ছিলেন তামিম। কেউ না কেউ ক্যাচ ছাড়ছেন-ই। মিস ফিল্ডিংয়ে রানও বেড়িয়ে যাচ্ছে। তামিমের ভয় ছিল, ক্যাচ মিস করে যেকোনো দিন বাংলাদেশ ম্যাচ হারবে। শুক্রবার হারারেতে সেরকম কিছু হয়েছে। দুই সেঞ্চুরিয়ান কাইয়া ও রাজা ফিল্ডারদের হাতে জীবন পেয়েছেন। এনামুল মিস করেছেন স্টাম্পিং।
আক্ষেপ করে তামিম বলেছেন,‘প্রতিদিন আমি ক্যাচিংয়ের কথা বলি। কোনো না কোনো দিন তো এটা আমাদের হারের কারণ হতো। এটাই হয়তো সেই দিন ছিল। কারণ, টি-টোয়েন্টিতে আমরা অনেকবার ক্যাচ ফেলেছি। কিন্তু ম্যাচ জিতে গিয়েছি। কিন্তু যখন এমন ভালো উইকেটে আপনি ৪টা ক্যাচ ফেলবেন, তাহলে আপনি বেশি ম্যাচ জিতবেন না। এখন মনে হচ্ছে। এটা নিয়ে আমাদের ভাবতে হবে পরের ম্যাচের আগে।’
ফিল্ডিং নিয়েও তার কণ্ঠে ছিল একই সুর,‘অনেক সহজ রান দিয়েছি। এই মাঠে ২ রান হবে। কারণ, এক পাশটা বিশাল। এটা নিয়ে আমি ভাবছি না। কিন্তু সহজগুলো, যেগুলো সহজেই ডট বল হতে পারত, সেগুলো থামাতে পারলে আমরা আরও চাপ সৃষ্টি করতে পারতাম। এগুলো অবশ্যই কষ্ট দেয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live