ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

এ যেন পাড়ার ক্রিকেট খেললো বাংলাদেশ ক্রিকেট দল

২০২২ আগস্ট ০৫ ২১:৪৫:২১

এ যেন পাড়ার ক্রিকেট খেললো বাংলাদেশ ক্রিকেট দল

৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে দলেরঅন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক এবং ওপেনিং ব্যাটার রেগিস চাকাবাহ। ওভারের প্রথম চার বল ডট দেন মোস্তাফিজ, পঞ্চম বলটি ফাইন লেগে ক্লিপ করে দুই রান নেন চাকাবাহ। শেষ বলটি অফ সাইডে ব্যাক অব লেংথে ফেলেন ফিজ। বলটি কভার দিয়ে খেলতে গিয়ে বটম এজে বোল্ড হন চাকাবাহ। দলীয় ২ আর ব্যক্তিগত ২ রানে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক।

দ্বিতীয় ওভারে বল হাতে আসা শরিফুলকে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে স্বাগত জানান মাসাকান্দা। তবে তার এই স্বাগত জানানোর ভঙ্গিটা যেন পছন্দ হয়নি শরিফুলের। তাই তো পঞ্চম বলে মাসাকান্দাকে মোসাদ্দেকের তালুবন্দি করান এই পেসার। শরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে মাসাকান্দা বল তুলে দেন ঊর্ধ্বগগনে আর সেই বল তালুবন্দি করতে ভুল করেননি মোসাদ্দেক। ৫ বলে ৪ রান করা মাসাকান্দা ফেরেন দলীয় ৬ রানের মাথায়।

এরপর পঞ্চাশোর্ধ জুটি গড়ার পরেই ফেরান ওয়েসলি মাধেভেরকে। তবে চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়ে জিম্বাবুয়েকে কক্ষে ফিরিয়েছেন ইনোসেন্ট কাইয়া এবং সিকান্দার রাজা। বাংলাদেশ এমন খেলা দেখে মনে হচ্ছিল যে এ যেন পাড়ার ক্রিকেট খেলছে বাংলাদেশ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ