ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

চার-ছক্কার ব্যাটিং ঝড় তুলেছেন বিজয়, দেখেনিন সর্বশেষ স্কোর

২০২২ আগস্ট ০৫ ১৬:১৬:৩২

চার-ছক্কার ব্যাটিং ঝড় তুলেছেন বিজয়, দেখেনিন সর্বশেষ স্কোর

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টানা ২০তম জয় তুলে নেওয়ার লক্ষ্যে আজ ৫ আগস্ট শুক্রবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে মাঠে নেমেছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হারারেতে টসে হেরে গেছেন টাইগার দলপতি তামিম ইকবাল খান। টসে হেরে ব্যাটিংয়ে নামছে টিম টাইগার।

টি-২০ সিরিজ জেতা জিম্বাবুয়ে ওয়ানডেতে বলা চলে অনভিজ্ঞ এক দল নিয়েই মাঠে নামছে। অপরদিকে সাকিব আল হাসান ব্যতীত সিনিয়র বাকি তিন ক্রিকেটারকে পাচ্ছে বাংলাদেশ। বলা চলে অভিজ্ঞ এবং ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বাংলাদেশ ৪২.৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করেছেন।

যখন লিটনের ব্যক্তিগত রান ৮১ তখন লিতন রান নিয়ে যেয়ে পেশীতে টান লাগে। যার ফলে আউট না হয়েও মাঠের বাহিরে যেতে হয়।

বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ