ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ভারতকে বিশাল রানের ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
গৌহাটির আমিনগাও ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় তিন দিনের ম্যাচটিতে ইনিংস ও ২৪৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। প্রথম ম্যাচে জয়ের ব্যবধান ছিল ১০ উইকেট। এবার দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের যুবাদের করা ৮ উইকেটে ৪৩১ রানের সংগ্রহ দুই ইনিংসে ২০ উইকেট হারিয়েও টপকাতে পারেনি আসামের যুবারা।
ম্যাচের প্রথম ইনিংসে সফরকারীদের পক্ষে সেঞ্চুরি হাঁকান জাওয়াদ আবরার ও হাসানুজ্জামান। ওপেনার জাওয়াদ ২০৩ বলে ১৮ চার ও ৫ ছয়ে করেন ১৩৯ রান। হাসানুজ্জামান মাত্র ৮৩ বলে ১৪ চার ও ৭ ছয়ে করেন ১১৪ রান। এছাড়া কালিম সিদ্দিকী ৭২ রান করলে ৮ উইকেটে ৪৩১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।
জবাব দিতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সবশেষ স্কুল ক্রিকেট মাতানো শাইখ ইমতিয়াজ শিহাব। এছাড়া সঞ্জিত মজুমদার, আল ফাহাদ ও ফারহান শাহরিয়ার নেন দুইটি করে উইকেট।
৩৬৩ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়ে আসাম। দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি তাদের ব্যাটাররা। এবার খানিক উন্নতি করে তারা অলআউট হয় ১১৯ রানে। এই ইনিংসে ফারহান শাহরিয়ার নেন ৫ উইকেট। এছাড়া সামিউন বশির ৩ ও ইমতিয়াজ শিহাবের শিকার ২টি করে উইকেট।
তিন দিনের ম্যাচের সিরিজ জেতার পর এবার আসামের যুবাদের বিপক্ষে পঞ্চাশ ওভারের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। আগামী ৮, ১১ ও ১৩ আগস্ট হবে দুই দলের মধ্যকার তিনটি একদিনের ম্যাচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live