ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

নিজেদের দেশে এশিয়া না হলেও আয়োজক হিসাবে বিশাল সুখবর পেল শ্রীলঙ্কা

২০২২ আগস্ট ০৫ ১১:২৪:১৭

নিজেদের দেশে এশিয়া না হলেও আয়োজক হিসাবে বিশাল সুখবর পেল শ্রীলঙ্কা

এতে এই আসর নিজেদের মাটিতে আয়োজন না করেও আয়োজক হওয়ার কারণে বেশ মোটা অঙ্কের অর্থই পাবে এসএলসি। শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) সাধারণ সম্পাদক মোহান ডি সিলভা জানিয়েছেন, আসন্ন এশিয়া কাপ থেকে ৬ মিলিয়ন ইউএস ডলার পাবে শ্রীলংকা।

এই পরশঙ্গে ডি সিলভা বলেন, ‘এশিয়া কাপে অংশগ্রহণকারী প্রতি দলের জন্য ২ মিলিয়ন, হোস্টিং ফি হিসেবে ২.৫ মিলিয়ন এবং টিকিট বিক্রয় ফি থেকে ১.৫ মিলিয়ন ডলার পাবে শ্রীলংকা।’

এসএলসি সাধারণ সম্পাদক আরও বলেন, দেশের বর্তমান অস্থিরতার কারণে স্টেকহোল্ডারদের এটি নিয়ে সন্দেহ ছিল। আমরা যদি এটি আয়োজন করতাম তবে শ্রীলংকার অর্থনীতি অবশ্যই পর্যটন খাতে উর্ধ্বমুখী হতো এবং দেশের ভাবমূর্তির উন্নতি হতো।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। প্রথম দিন মাঠে নামবে শ্রীলংকা ও আফগানিস্তান। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ