ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জিম্বাবুয়েকে নিয়ে যে ভয় পাচ্ছে অধিনায়ক তামিম
শুধু নিজের শক্তির জায়গা বলেই নয়, সব দিক বিবেচনা করে ওয়ানডে সিরিজে বাংলাদেশই ফেবারিট। ২০১৩ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে হারেনি বাংলাদেশ। এ সময় খেলা পাঁচ সিরিজের সবকয়টিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে মোট ১৯টি ম্যাচ জিতেছে টাইগাররা।
এছাড়া সিরিজটি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তাই নির্ভার থেকে মন খুলে খেলার সুযোগ থাকছে বাংলাদেশ দলের সামনে। তবে ততটাও নির্ভার হওয়ার সুযোগ দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘দুই দলের শক্তি বিচার করলে আমরাই এগিয়ে। তবে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, সে-ই জিতবে। টি-টোয়েন্টিতে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।’
প্রক্রিয়া ঠিক রাখার দিনে জোর দিয়ে তিনি আরও বলেন, ‘এত দিন ধরে আমরা যেটা সঠিকভাবে করে এসেছি, সেটিই করতে হবে। আর যে জিনিসগুলো ঠিকঠাক করিনি, ভুল করেছি, সেগুলো ঠিক করতে হবে। মোটকথা, প্রক্রিয়াটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কঠিন পরিস্থিতিতেও আমরা যেন ভালো করতে পারি।’
তামিম যোগ যোগ করেন, ‘আমার কাছে মনে হয় দুই-তিনজন বাদে আমরা খুবই তরুণ একটা দল। দু–একটা জায়গা আছে, যেগুলো হয়তো এখনো পাকাপোক্ত হয়নি। সেদিক দিয়ে প্রত্যেক তরুণ খেলোয়াড়েরই জায়গা পাকা করে নেওয়ার সুযোগ আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live