ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
"দুই দলের শক্তি বিচার করলে আমরাই এগিয়ে"
ইকবালের দলকে। তাইতো ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে সতর্ক বাংলাদেশের অধিনায়ক। তামিমের মতে, নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।
তরুণ দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাতে প্রথম ম্যাচেই হোচট খায় নুরুল হাসান সোহানের দল। এরপর অবশ্য দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। কিন্তু শেষ ম্যাচে টাইগারদের হারিয়ে সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে।
বাংলাদেশের বিপক্ষে রোডেশিয়ানদের এটাই প্রথম টি-টোয়েন্টি সিরজ জয়। অবশ্য ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ২০১৩ সালের পর আর কোনো ম্যাচ জয় পায়নি জিম্বাবুয়ে। আর ম্যাচের হিসেবে তা ১৯ ওয়ানডে। তারপরও এবার স্বাগতিকদের চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হিসেবেই দেখছেন বাংলাদেশের অধিনায়ক।
তামিম বলেন, 'দুই দলের শক্তি বিচার করলে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। টি-টোয়েন্টিতে তো জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।'
জিম্বাবুয়ে সফর থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। তাই টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও খেলছেন না এই অলরাউন্ডার। তবে দলে ফিরেছেন মুশফিকুর রহিম। তামিমের মতে, দুই-তিনজন ছাড়া দলের বেশিরভাগ সদস্যই তরুণ। তাই এই সিরিজে তরুণদের সুযোগ দেখছেন তিনি।
তামিম বলেন, 'আমার কাছে মনে হয় দুই-তিনজন বাদে আমরা খুবই তরুণ একটা দল। দু–একটা জায়গা আছে, যেগুলো হয়তো এখনো পাকাপোক্ত হয়নি। সেদিন থেকে প্রত্যেক তরুণ খেলোয়াড়েরই জায়গা পাকা করে নেওয়ার সুযোগ আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live