ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দারুন সুখবরঃ ছুটিতে থেকেও সবার শীর্ষে সাকিব
হাতে গোনা কয়েক দিন পরে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যে ক্ষণগণনা শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপের। এর মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে অংশগ্রহণকারী ১৬ দলের নাম। আগামী ১৬ অক্টোবর মাঠে গড়াবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার পর্দা নামবে ১৩ নভেম্বর দুই সেরা দলের মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচের মাধ্যমে।
এর আগে বাংলাদেশ সাত আসরের সব ম্যাচেই অংশ নিয়েছে। কিন্তু বলার মতো সাফল্য দেখাতে পারেনি কোনো আসরে। টি-টোয়েন্টির বিশ্ব আসরে টাইগারদের সর্বোচ্চ সাফল্য ২০০৭ সালের বিশ্বকাপে সুপার এইটে জায়গা পাওয়া। তবে দলগত পারফরম্যান্সে টাইগাররা নিষ্প্রভ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার প্রথমে আছেন তিনি। ৩১ ম্যাচে তার শিকার ৪১ উইকেট। সেরা বোলিং ফিগার গত বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভার বল করে ৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার। আসরে তিনি চার উইকেট শিকার করেছেন সব মিলিয়ে তিনবার। বোলিংয়ে তার সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড আগামী তিন আসরেও কেউ ভাঙতে পারবেন কি না সন্দেহ আছে।
তার পরে ৩৪ ম্যাচে ৩৯ উইকেট শিকার করে তালিকার দুইয়ে আছেন পাকিস্তানের সাবেক স্পিনার শহিদ আফ্রিদি। তিনে থাকা সাবেক লঙ্কান পেসার মালিঙ্গার শিকার ৩১ ম্যাচে ৩৮ উইকেট। তালিকার ৪ থেকে ৯-এর মধ্যে যারা আছেন তারাও বিদায় নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। ১০ নম্বরে থাকা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের এখন খেলা হয় না নিয়মিত টি-টোয়েন্টিতে। ১৮ ম্যাচে তার শিকার ২৬ উইকেট।
ব্যাট হাতেও পিছিয়ে নেই সাকিব। ৩১ ম্যাচে ২৬.৮৫ গড়ে তার রানসংখ্যা ৬৯৮। আসরে কোনো সেঞ্চুরি না থাকলেও আছে তিনটি ফিফটি। জায়গা করে নিয়েছেন সেরা দশে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে ব্যাট হাতে ঝলক দেখাতে পারলে, হয়তো জায়গা করে নেবেন সেরা পাঁচে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live