ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্রামে থাকা কোহলিকে নিয়ে অদ্ভুত প্রশ্ন করলেন মাঞ্জরেকার
জন্য। পুরো বিষয়টি নজর এড়ায়নি সঞ্জয় মাঞ্জরেকারের। ভারতের সাবেক এই ব্যাটার এবং ধারাভাষ্যকার মনে করেন, খেলার মধ্যে থাকলেই কেবল রানে ফিরতে পারবেন কোহলি।
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কোহলির। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির পর ৭৮টি আন্তর্জাতিক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়াই হয়নি ভারতের সাবেক এই অধিনায়কের। কিছুদিন আগে ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেছেন কোহলি।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলিকে তাই ফর্মে ফেরাতে জিম্বাবুয়েতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতের নির্বাচকরা। কিন্তু কোহলির কথাতেই তাকে জিম্বাবুয়ে পাঠাচ্ছে না ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে আছেন কোহলি।
ভারতের সাবেক অধিনায়কের খেলার মধ্যেই থাকা উচিত উল্লেখ করে মাঞ্জরেকার বলেন, ‘আমি মনে করি, কোহলিকে ভারতের প্রায় সব ম্যাচেই খেলানো উচিত। যতটা সম্ভব খেলানো উচিত। অনেকেই বলছেন যে কোহলির বিশ্রামে যাওয়া উচিত বা ক্রিকেটের বাইরে কিছুদিন থাকা উচিত। কিন্তু সে তো অনেক বিশ্রাম পেয়েছে, আর কত? সবশেষ দুই বছরে ভারতের খেলাগুলোর দিকে যদি তাকান, তাহলে দেখবেন কোহলি অনেক ম্যাচেই খেলেনি!’
‘আমি জানি না, সে কেন এত বিশ্রামে ছিল। তাকে কেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট এত বেশি খেলার বাইরে থাকার অনুমতি দিল। কারণ তো অবশ্যই আছে। কোহলি নিশ্চয়ই তাদের বলেছে সেটি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কোহলি যত বেশি খেলবে, সেটিই তাকে তত তাড়াতাড়ি ফর্মে ফিরতে সাহায্য করবে।’
আর কিছুদিন পরই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। এশিয়ার এই মেগা ইভেন্টে ভারতীয় দলে ফিরবেন কোহলি। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা করবে ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live