ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তিন ধাপ এগিয়ে বাবরের পাশে নাম লেখালেন ভারতীয় তারকা ক্রিকেটার
উইন্ডিজের বিপক্ষে গত মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-২০তে এই সূর্য বলতে গেলে একাই জিতিয়েছেন দলকে। ১৬৫ রান তাড়া করে ভারত সহজেই জিতেছে, সূর্য ৪৪ বলে খেলেন ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস।
এমন ইনিংসের পর আইসিসি টি-২০ ব্যাটার ব়্যাঙ্কিংয়ে বিশাল বড় লাফ দিয়েছেন ভারতীয় এই ব্যাটার। তিন ধাপ এগিয়ে তিনি এখন চলে এসেছেন দুই নম্বরে। এখন নিঃশ্বাস ফেলছেন শীর্ষে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ঘাড়ে।
এখন পর্যন্ত এই ফর্মেটে সূর্যকুমারের সংগ্রহ ৮১৬ পয়েন্ট। বাবরের পয়েন্ট ৮১৮। অর্থাৎ সূর্যের সঙ্গে বাবরের মাত্র ২ পয়েন্টের ব্যবধান। পরের টি-টোয়েন্টিতে ভালো করলে সূর্যের সুযোগ থাকবে পাকিস্তান অধিনায়ককে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নেওয়ার।
প্রথম দশে সূর্য ছাড়া ভারতের আর কোনও খেলোয়াড় নেই। অর্থাৎ রোহিত বা কোহলি নন, আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী ভারতের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার এখন সূর্যকুমার।
ভারতের আরেক ব্যাটার ইশান কিষাণ ১৪ নম্বরে জায়গা পেয়েছেন। ১৬ নম্বরে রয়েছেন রোহিত শর্মা। লোকেশ রাহুল রয়েছেন ২০ নম্বরে। বিরাট কোহলি টি-টোয়েন্টিতে আর প্রথম ২০ জন ব্যাটারের মধ্যেও নেই। নামতে নামতে একেবারে ২৮ নম্বরে নেমে গিয়েছেন।
বাবর আজম যথারীতি এক নম্বর জায়গা ধরে রেখেছেন। তিনে রয়েছেন তারই স্বদেশি মোহাম্মদ রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম রয়েছেন চারে। পাঁচে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান।
বোলার ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড, দুইয়ে দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি, তিনে আফগানিস্তানের রশিদ খান। চারে আছেন আদিল রশিদ, পাঁচে অ্যাডাম জাম্পা। সেরা দশে কোনো পরিবর্তন নেই।
অলরাউন্ডার ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে আফগানিস্তানের মোহাম্মদ নবি। দুইয়ে বাংলাদেশের সাকিব আল হাসান, তিনে ইংল্যান্ডের মঈন আলি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live