ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সিরিজ হারের পরে ক্রিকেটারদের কাছে অদ্ভুত এক প্রশ্ন করলেন সুজন
সমর্থকদের মতো একই প্রশ্ন তুললেন খালেদ মাহমুদ সুজন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের টিম ডিরেক্টর হতাশা প্রকাশ করেছেন। সেই সঙ্গে জানতে চেয়েছেন, ক্রিকেটাররা আর কবে ভুল থেকে শিখবেন?
এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সুজন বলেন, ‘আমি খুব হতাশ। আমরা বারবার বলি নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে। কিন্তু আমরা কবে সে শিক্ষাটা নেব। আমি পুরোপুরি ক্রিকেটারদের দোষ দেবো। তাদের এক্সিকিউশনে সমস্যা ছিল।’
ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফরর্ম করছেন মুনিম শাহরিয়ার-পারভেজ হোসেন ইমনের মতো তরুণ ক্রিকেটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর ডিপিএলের সাফল্য পেয়েছিলেন মুনিম। ২০ ওভারের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দারুণ ব্যাটিং করা ইমন প্রায়শই ব্যাট হাতে জ্বলে উঠেছেন দেশের ঘরোয়া ক্রিকেটে।
এদিকে সর্বশেষ ডিপিএলে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন এনামুল হক বিজয়। ঘরোয়াতে সাফল্য পাওয়ায় লম্বা সময় পর জাতীয় দলে ফেরানো হয় এই উইকেটকিপার ব্যাটারকে। তবে জাতীয় দলে ফিরে পারফর্ম করতে পারেননি বিজয়। ঘরোয়াতে ভালো করার পরও জাতীয় দলে ব্যর্থ, এ প্রশ্নে নিজেই খানিকটা উত্তরহীন হয়ে পড়েছেন সুজন।
তিনি বলেন, ‘যাদের নেওয়া হয়েছে তারা সবাই ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটার। সবাই পারফর্ম করেই এখানে এসেছে। মুনিম শাহরিয়ারের যদি কথা বলেন, পারভেজের কথা বলেন, দুজনই লোকাল টি-টোয়েন্টিতে পারফর্ম করা ক্রিকেটার। আপনি সেরা পারফর্মারদেরই তো নিয়ে এসেছেন। তারা যদি পারফর্ম না করে তাহলে কী আর করার থাকে!’
ক্রিকেটারদের করণীয় এবং তাদেরকে পর্যাপ্ত সুযোগ দেয়া প্রসঙ্গে সুজন বলেন, ‘করণীয়টা কী এটা ক্রিকেটাররাই বলতে পারবে। এমন না যে ছেলেরা এখন দলে আসছে আর যাচ্ছে। তারা একটা সময়ের জন্য সুযোগ পাচ্ছে। তারা জানে যে তাদের জায়গা নিয়ে এত কাড়াকাড়ি নেই। তাদের ঠিকঠাক সুযোগ দেওয়া হচ্ছে। এমন অবস্থায় তো মন খুলে খেলা উচিত। আমি ওই মন খুলে খেলাটা দেখতে পাচ্ছি না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live