ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অবাক এক কান্ডঃ জিম্বাবুয়ের হয়ে খেলবেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার
দর্শকরা যেন উজ্জীবিত করছেন জিম্বাবুয়ে ক্রিকেট। সামনে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। দলটির এই সুসময়ে ভালো খবর হতে পারে গ্যারি ব্যালান্সের ফিরতে চাওয়া। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা এই তারকা ব্যাটারের পিতৃভূমি জিম্বাবুয়ের হয়ে খেলতে চান।
সংবাদ মাধ্যম দাবি করেছে, ৩২ বছর বয়সী ব্যাটার গ্যারি ব্যালান্স ইংল্যান্ড ছেড়ে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতো বোম ফাঁটাতে পারেন।
সংবাদ মাধ্যম আরও দাবি করেছে যে, চলতি বছর ইংল্যান্ড থেকে জিম্বাবুয়ের হয়ে ক্রিকেট খেলার জন্য আইসিসির কাছে কাজগপত্র জমা দিয়েছেন ব্যালান্স। জিম্বাবুয়ে দলে ফিরলে তাকে ইয়র্কশায়ারের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত থাকা আকর্ষণীয় চুক্তি হারাতে হতে পারে।
ব্যালান্সের জিম্বাবুয়ে ক্রিকেটে ফেরার পথে একটি বাধা আছে। তিনি বর্ণবাদী মন্তব্য করার দায়ে দোষী। সতীর্থ আজিম রফিকের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছিলেন তিনি। পরে অবশ্য নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। আজিম এবং ব্যালান্স ছিলেন ইয়র্কশায়ারের দু’জন ভালো বন্ধু।
ব্যালান্সের ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২০১৪ সালে টেস্ট অভিষেক হয়। ২০১৭ সালে তিনি শেষ টেস্ট খেলেছেন। মাত্র ২৩ টেস্টের ক্যারিয়ারে তিনি চারটি সেঞ্চুরি ও সাতটি ফিফটি করেছেন। ইংল্যান্ডের হয়ে ১৬টি ওয়ানডেও খেলেছেন তিনি। ১৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তিনি প্রায় ১২ হাজার রান করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live