ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আবারও দৃশ্যপটে রাসেল ডমিঙ্গো, আবারও সেই একই ভুল
সিনিয়র ২ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে বিশ্রামের আড়ালে বাদ দেওয়া হয়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই ধাক্কা খায় টিম বাংলাদেশ। হেরে যেতে হয় ১৭ রানে। তবে টি-টোয়েন্টি সুলভ ক্রিকেট ঠিকই খেলতে পেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সেই কাঙ্ক্ষিত জয়টিও পেয়ে যায় টাইগাররা। তবে সোহান চটে পড়ায় বাঁধে আসল সমস্যা। তবে সোহানের চোটকে চাইলেই ম্যানেজমেন্ট সমস্যা নয় বরং সুযোগ হিসেবে ব্যবহার করতে পারত।
চাইলেই সোহানের জায়গায় মেহেদী হাসান মিরাজকে একাদশে সুযোগ দিয়ে দেখতে পারতো ম্যানেজমেন্ট। এছাড়া সোহানের চোটে পড়ায় মিডল অর্ডারে একটি পজিশন খালি হয়েছে। শেখ মাহাদীকেও ব্যাটিং অর্ডারে প্রমোট করে বাজিয়ে দেখতে পারতো ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে সবাইকে বাজিয়ে দেখাটাই তো ম্যানেজমেন্টের মূল পরিকল্পনা ছিল। তবে এসব কিছু না করে বিশ্রাম দেওয়া মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফেরানো হলো।
একটি সিরিজে বিশ্রাম দেওয়া একটি ক্রিকেটারকে দলে ফেরানো কি আদৌ সম্ভব? অর্থাৎ নিশ্চিতভাবেই আগের দুই ম্যাচে বাদ দেওয়া হয়েছিল রিয়াদকে। নিজেদের কথাকে নিজেরাই ভুল প্রমাণ করলেন ক্রিকেট বোর্ড। এখানে মূল প্রশ্ন হলো তরুণ কাউকে বাজিয়ে না দেখে কেন রিয়াদকেই আবার দলে ফেরানো হলো? এই প্রশ্ন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে করা হলে তিনি বলেছিলেন"আমরা শেষ ম্যাচটি ভালোভাবে জিততে চাই, তাই রিয়াদকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে"।
এই সুজনই আবার ঢাকা ছাড়ার আগে বলেছিলেন তরুণদের বাজিয়ে দেখাই হবে ম্যানেজমেন্টের মূল লক্ষ্য। জিম্বাবুয়ের বিপক্ষে হার কিংবা জয়কে তেমন বড় করে দেখতে চাচ্ছেন না তারা। তাহলে কয়েকদিনের ব্যবধানে কিভাবে বদলে গেল সুজনের মুখের কথা? সূত্র থেকে জানা যায় রিয়াদকে তৃতীয় টি-টোয়েন্টিতে আবার ফেরাতে মরিয়া ছিলেন ডমিঙ্গো।
তবে শেষ পর্যন্ত ডমিঙ্গোর চাওয়াটাই শুধু পূরণ হয়েছে। তরুণদের বাজিয়ে দেখার সুযোগও হয়নি ম্যানেজমেন্টের। ম্যাচটিও জিততে পারেনি টিম বাংলাদেশ। নির্বাচক,টিম ডিরেক্টর এবং প্রধান কোচ, এদের নিজেদের মধ্যেই যদি বনি বনা না থাকে। কিংবা নিজেরাই যদি একটি নির্দিষ্ট পরিকল্পনায় স্থির থাকতে না পারে। তাহলে এরকম আরো অনেক লজ্জার মুখোমুখি হবেন টাইগাররা। গোরাতেই যেখানে গলদ, সেখানে উন্নতি আশা করাটা কি বোকামি নয়?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live