ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জিম্বাবুয়ের কাছে সিরিজ হারার পরে যা বললেন সুজন
তার বাটে রান রেটে চোখ না বুলিয়ে বরং ধীরগতির ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-নাজমুল হোসেন শান্ত। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে না পারাকে বাংলাদেশের হারের কারণ হিসেবে দেখছেন খালেদ মাহমুদ সুজন। সেই সঙ্গে ব্যাটারদের নিয়ে দ্রুত রান তোলার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের টিম ডিরেক্টর। সুজন মনে করেন, বাংলাদেশের ব্যাটাররা দল নয়, নিজের জায়গা ধরে রাখার জন্য খেলে।
৩৪ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে এক-ুদই রান করে নিয়ে থিতু হয়েছিলেন মাহমুদউল্লাহ ও শান্ত। তবে দলের প্রয়োজনের সময় বড় শট খেলতে না পেরে উল্টো সাজঘরে ফিরেছেন দলের বিপদ বাড়িয়ে। ২০ বলে ১৬ রানের ইনিংস খেলে শান্ত ফেরার পর মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ২৭ বলে ২৭ রান করে।
তারা দুজনে ৫৭ বল খেলে রান তুলেছেন মাত্র ৪৩ রান। যেখানে তাদের ব্যাট থেকে মাত্র একটি চার এসেছে। ছিল না ছক্কার মারার তেমন কোনো প্রচেষ্টা। দলের রান রেট বেড়ে যাওয়ার পরও ব্যাটারদের মাঝে দ্রুত রান তোলা কিংবা ছক্কা মারার প্রবণতা দেখতে না পেরে বেজায় চটেছেন সুজন।
খেলাযোগের সঙ্গে আলাপচারিতায় হতাশা প্রকাশ করে সুজন বলেন, ‘আমি খুবই হতাশ এবং আমি এটা সম্পূর্ণ খেলোয়াড়দের দোষ দেবো। আমরা জানি যে আমাদের ১০-১২ করে লাগবে তারপরও ওভারে ৬-৭ করে নিচ্ছি। কাউকে দেখলাম না যে চেষ্টা করছে ৬ মারার। সবাই ২-১ করে....।’
‘আমি যদি ওইভাবে বলি নিজের জায়গা ধরে রাখার জন্য যে আমি একটা মোটামুটি রান করে আমাকে সেফ রাখলাম। আপনি যদি ১০০, ৯০ কিংবা ১১০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তাহলে আপনি এখানে জিততে পারবেন না।’
সাকিব আল হাসানকে ছুটি দিলেও মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। আক্রমণাত্বক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিলেও সেটা পূরণ করতে পারেননি তারুণরা। উল্টো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর হতাশা প্রকাশ করেছেন সুজন।
তিনি বলেন, ‘হতাশা তো অবশ্যই। জিম্বাবুয়ের কাছে হারব এটা তো আমরা কেউ আশা করিনি। অবশ্যই, আমাদের দল যেমনই থাকুক তারপরও আমি বলবো যে আমরা ভালো দল ছিলাম হয়তোবা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live