ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইসিসির রাংকিং প্রকাশঃ এগিয়েছেন মুস্তাফিজ-মাহমুদউল্লাহ-আফিফ, পেছালেন নাসুম
দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৬ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন এই স্পিনার। এই ছয় ওভারে ১৩ ইকোনমি রেটে ৭৮ রান হজম করেছেন নাসুম। গড়ও ৭৮। এরমধ্যে রায়ান বার্লের কাছে ১ ওভারে হজম করেছেন ৩৪ রান। চরম বাজে পারফরম্যান্সের কারণে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে ১৬তম অবস্থানে ছিলেন নাসুম। সিরিজ শেষে পাঁচ ধাপ পিছিয়ে ২১তম অবস্থানে নেমে গেছেন এই বোলার। এদিকে সিরিজে না খেলা সাকিব আল হাসানও তিন ধাপ পিছিয়েছেন। বর্তমানে সাকিবের অবস্থান ২৭।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ৪ উইকেট শিকার করে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন মুস্তাফিজ। সর্বশেষ র্যাঙ্কিংয়ের হালনাগাদে ৩১তম স্থানে উঠে এসেছেন মুস্তাফিজ।
এদিকে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পক্ষে এগিয়েছেন মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন। শেষ ম্যাচে সুযোগ পেয়ে ২৭ রান করেছিলেন মাহমুদউল্লাহ। এই ইনিংস খেলে ১ ধাপ এগিয়ে ৪২তম স্থানে উঠে এসেছেন এই ব্যাটসম্যান। এদিকে সিরিজটিতে তিন ইনিংসে ৭৯ গড়ে ৭৯ রান করে ৪ ধাপ এগিয়ে আফিফ উঠে এসেছেন ৫৪তম স্থানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live