ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
প্রথম ভারতীয় ক্রিকেট হিসাবে সাকিব-আফ্রিদি-ব্রাভোদের তালিকায় নাম লেখালেন হাদির্ক পান্ডিয়া
ওয়ার্নার পার্কে ক্যারিবিয়ান ইনিংসের ৭.২ ওভারে ব্র্যান্ডন কিংকে বোল্ড করেন পান্ডিয়া। ক্যারিবিয়ান ওপেনারের স্টাম্প ছিটকে দিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ভারতের তারকা অল-রাউন্ডার।
হার্দিক সেই সুবাদে প্রথম ভারতীয় ক্রিকেটারে পরিণত হন, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে যাঁর ঝুলিতে ৫০০-র বেশি রান ও ৫০টি উইকেট রয়েছে।
হার্দিক ছাড়া ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০টি বা তারও বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল (৭৯), ভুবনেশ্বর কুমার (৭৩), জসপ্রীত বুমরাহ (৬৯), রবিচন্দ্রন অশ্বিন (৬৪) ও রবীন্দ্র জাদেজা (৫০)। তবে এই পাঁচজনের কেউই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০০ রান করেননি। জাদেজার সংগ্রহে রয়েছে ৪২২ রান।
হার্দিক এই ম্যাচে মাত্র ৪ রান করেন এবং ৪ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। কেরিয়ারের ৬৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের পরে পান্ডিয়ার রান সংখ্যা দাঁড়ায় ৮০৬ এবং সংগৃহীত উইকেট সংখ্যা দাঁড়ায় ৫০।
এই তালিকায় সবার উপরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ১. সাকিব আল হাসান
২.শাহিদ আফ্রিদি
৩.ডয়েন ব্রাভো
৪. মোহাম্মদ নাবী
৫.মোহাম্মদ হাফিজ
৬.কেভিন ওব্রিন
৭.থিসেরা পেরেরা
৮.হাদির্ক পান্ডিয়া
হার্দিকের এমন মাইলস্টোন ছোঁয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে পরাজিত করে টিম ইন্ডিয়া। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। কাইল মায়ের্স ৭৩ রান করেন। ২টি উইকেট দখল করেন ভুবনেশ্বর কুমার।
জবাবে ভারত ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৫ রান তুলে নেয়। সূর্যকুমার যাদব ৪৪ বলে ৭৬ রান করেন। ৩৩ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্ত। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সূর্যকুমার যাদব।
এই জয়ের সুবাদে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)