ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টানা ৪ সিরিজ হারার পরে বেরিয়ে এলো টি-২০তে বাংলাদেশের আসল সমস্যাটা কোথায়
টি-২০ বিশ্বকাপের পর পাকিস্তান, আফগানিস্তানের বিপক্ষে হারের পর কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এবার যোজন যোজন পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষেও সিরিজ হার। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ২০৬ রান তুলে জিতেছে জিম্বাবুয়ে। আজ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকরা জিতল ১০ রানে, ১৫৬ রানের সংগ্রহ গড়ে।
এই ফরম্যাটে শুরু থেকেই ব্যাটিং নিয়ে ভুগছে বাংলাদেশ। টি-টোয়েন্টি মানেই ধুমধারাক্কা ব্যাটিং, দ্রুত রান তোলা। কিন্তু এতো বছরেও বাংলাদেশ এই জায়গায় অনেক পিছিয়ে। আজ জিম্বাবুয়ের বিপক্ষেও ঘটল এমন ঘটনা।
১৫৬ রানের জবাব দিতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদের শুরু। মিডল অর্ডার সেই বিপদ থেকে টেনে তুলবে কী নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদ আরও বাড়িয়েছে। ম্যাচ শেষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যর্থতার কারণ খোঁজার চেষ্টা করলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
মাঝের ওভারগুলোতে বাংলাদেশ পিছিয়ে পড়ছে মনে করছেন মোসাদ্দেক। সেটা ব্যাটিংয়ে এবং বোলিংয়ে। ম্যাচ শেষে মোসাদ্দেক বলেন, ‘আমরা ম্যাচটা থেকে সরে যাচ্ছি মাঝের ওভারে। যদি বোলিংয়ে দেখেন, তাহলে মাঝের ওভারে আমরা উইকেট বের করতে পারছি না। ব্যাটিংয়েও একই ঘটনা। মাঝের ওভারে খেলাটা যেভাবে তৈরি করা দরকার, সেভাবে হচ্ছে না। যে কারণে শেষের দিকে আমরা চাপে পড়ছি।’
বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টিতে যদি আপনি খুব দ্রুত উইকেট হারাতে থাকেন, তাহলে রান তাড়া করা খুবই কঠিন হয়ে যায়। এখানে অবশ্যই হিসাব করে খেলাটা খেলতে হবে। ব্যাটিংয়ের দিক থেকে সেটা আমরা পারিনি, যে কারণে ম্যাচ হেরেছি।’
এই সমস্যা সমাধান করে জয়ের পথ কোনটি? সেটাও নিশ্চয় বের করতে হবে মোসাদ্দেকসহ দলের সকলকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)