ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

দুর্দান্ত ব্যাটিং ঝড়ে শেষ হল ৩২৯ রানের ভারত-উইন্ডিজের টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল

২০২২ আগস্ট ০৩ ০৯:৪৩:১৫

দুর্দান্ত ব্যাটিং ঝড়ে শেষ হল ৩২৯ রানের ভারত-উইন্ডিজের টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল

গতকাল ০২ আগস্ট মঙ্গলবার রাতে সেন্ট কিটসের বেসেতেরেতে ফের এগিয়ে গেছে ভারত। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটে তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৭ উইকেট আর ১ ওভার হাতে রেখেই।

ওয়ার্নার পার্কে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কাইল মায়ার্সের হাফসেঞ্চুরিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করায়।

মায়ার্স ৫০ বলে ৮ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের ইনিংস। এছাড়া ব্রেন্ডন কিং ২০ বলে ২০, নিকোলাস পুরান ২৩ বলে ২২, রভম্যান পাওয়েল ১৪ বলে ২৩ আর সিমরন হেটমায়ার ১২ বলে করেন ২০ রান।

জবাবে রোহিত শর্মা আহত হয়ে (৫ বলে ১১) ফিরলেও আরেক ওপেনার সূর্যকুমারের ব্যাটে সহজ জয়ের ভিত পেয়ে যায় ভারত। সূর্য ৪৪ বলে ৮ চার আর ৪ ছক্কায় খেলেন ৭৬ রানের ইনিংস। রিশাভ পান্ত ২৬ বলে অপরাজিত ৩৩ আর দীপক হুদা ৭ বলে ১০ করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ