ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

জিম্বাবুয়ের কাছে ম্যাচ হারে যাকে দোষ দিলেন অধিনায়ক মোসাদ্দেক

২০২২ আগস্ট ০২ ২২:৩৫:৫১

জিম্বাবুয়ের কাছে ম্যাচ হারে যাকে দোষ দিলেন অধিনায়ক মোসাদ্দেক

ম্যাচের শুরুতে অবশ্য তাদের অবস্থা বেশ খারাপ ছিল। স্বাগতিক রা ৬৭ রানেই তারা হারিয়েছিল ৬ উইকেট। ১৪ ওভার শেষে তাদের রান ছিল ৭৬। কিন্তু নাসুম আহমেদের করা ইনিংসের ১৫তম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায়। ম্যাচ হাত ছাড়া হয়ে যায় বাংলাদেশের।

ওই ওভার থেকে রায়ার্ন বার্ল নেন ৩৪ রান। প্রথম ১৪ ওভারে ৭৬ রান করা জিম্বাবুয়ে শেষ ছয় ওভারে করে ৮০ রান। ম্যাচের মোড় নাসুমের ওই ওভারেই ঘুরে গেছে বলে বিশ্বাস তিন ম্যাচ সিরিজের শেষটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোসাদ্দেক বলেছেন, ‘প্রথম ১৪ ওভারে আমরাই দাপট দেখাচ্ছিলাম। কিন্তু ঐ ওভারটাই (নাসুমের ওভার) খেলাটা বদলে দিল।

দলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘ টি-টোয়েন্টিতে আপনি যদি শুরুতে উইকেট হারান; তাহলে রান তাড়া করাটা কঠিন কাজ। ’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ