ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বেরিয়ে এলো নতুন এক তথ্যঃ অধিনায়কদের পূর্ণ স্বাধীনতা দেওয়ায় কার্পণ্য বিসিবি
তবে মাশরাফির পর তেমন কোন যোগ্য অধিনায়কের দেখা পায়নি ভক্তরা। অধিকাংশ অধিনায়কই এক ধরনের কাঠের পুতুলের মত ছিল। যাদেরকে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড ডাইরেক্টররাই নিয়ন্ত্রণ করতেন। মমিনুল হককে টেস্ট অধিনায়কত্ব দেওয়া তো ছিল বাংলাদেশের অধিনায়কত্বের ইতিহাসে সবচেয়ে বড় দাগ। নির্দ্বিধায় বলা চলে মমিনুলের হাতে অধিনায়ক সুলভ কোন ক্ষমতাই ছিল না। বর্তমানেও বাংলাদেশ দল এক ধরনের বিপ্লবের মধ্যে যাচ্ছে। টি-টোয়েন্টিতে নাজেহাল অবস্থা ক্রিকেট দলের।
বিসিবির পক্ষ থেকে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে সাকিবকে। তবে সাকিব পূর্ণ স্বাধীনতা চাওয়ায় বিসিবির সাথে এখনো কথাবার্তা পাকা হয়নি। নির্দ্বিধায় পূর্ণ স্বাধীনতা না পেলে আর যেই অধিনায়কত্ব নিক না কেন, সাকিব নিবে না। এখন প্রশ্ন হলো সাকিবকে পূর্ণ স্বাধীনতা দিতে সমস্যা কোথায় বিসিবির? উত্তর বিসিবিতে সংশ্লিষ্ট কর্মীরা ছাড়া হয়তো কেউই দিতে পারবে না। তবে একটি দলের অধিনায়ককে স্বাধীনতা না দিলে সে কখনোই দলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবেন না।
সাকিবের মতো ক্রিকেট জ্ঞান বিশ্বের খুব কম মানুষেরই রয়েছে। সে ক্ষেত্রে সাকিবকে পূর্ণ স্বাধীনতা দিতে বিসিবির সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু কোন এক অদ্ভুত কারণে অধিনায়কদের পূর্ণ স্বাধীনতা দেওয়ার ব্যাপারে উদাসীন বোর্ড। সম্প্রতি সময়ে জিম্বাবুয়ে সফরের জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দেওয়া হয়, পরবর্তীতে সোহান চটে পড়ায় তৃতীয় টি-টোয়েন্টিতে মোসাদ্দেককে অধিনায়কত্ব দেওয়া হয়।
যদিও টি-টোয়েন্টি দলে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন। অর্থাৎ বিগত অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব থেকে না সরিয়ে আরেকজনকে অধিনায়কত্ব দেওয়া হয়। এসব বোধহয় শুধু বাংলাদেশেই সম্ভব। অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কার যে অধিনায়কদের দলের উপর কোন প্রকার নিয়ন্ত্রণই রাখতে দেন না বিসিবি। তবে সাকিবকে অধিনায়ক হিসেবে চাইলে অবশ্যই পূর্ণ নিয়ন্ত্রণ সাকিবের হাতেই দিতে হবে । কোন পথে হাঁটবেন বিসিবি এখন এটাই দেখার পালা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)