ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

অবিশ্বাস্য ভাবে টি-টোয়েন্টিতে নতুন এক রেকর্ড গড়লেন নাসুম

২০২২ আগস্ট ০২ ১৯:০৪:২২

অবিশ্বাস্য ভাবে টি-টোয়েন্টিতে নতুন এক রেকর্ড গড়লেন নাসুম

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে নাসুমের করা ১৫তম ওভারে টানা চার বলে ছক্কা হাঁকায় রায়ান বুর্ল। পঞ্চম বলে চার আর শেষ বলে ফের ছক্কা হাঁকিয়ে ৩৪ রান আদায় করে নেন বুর্ল। টি-টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচের দিক থেকে যৌথভাবে এটি তৃতীয়।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ড ব্রডের করা ওভারে সর্বোচ্চ ৬টি ছক্কা হাঁকিয়ে ৩৬ রান আদায় করে বিশ্ব রেকর্ড গড়েন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং।

২০২১ সালে শ্রীলংকার লেগ স্পিনার আকিলা ধনাঞ্জয়ার করা ওভারে টানা ছয়টি ছক্কা হাাঁকিয়ে যুবরাজের রেকর্ডে ভাগ বসান ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান কায়রন পোলার্ড।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ