ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
চূড়ান্ত হল এশিয়া কাপের গ্রুপ নির্ধারণ, দেখে নিন যে গ্রুপে বাংলাদেশ
বেশ কিছুদিন ধরেই আলোচনার টেবিলে এবারের এশিয়া কাপের আয়োজন। রাজনৈতিক অস্থিরতার ভেতরে শ্রীলংকান ক্রিকেট বোর্ড কি পারবে এশিয়া কাপ আয়োজন করতে? এই শংকা ছিল বেশ শক্তভাবেই। শ্রীলংকা থেকে সরিয়ে এশিয়া কাপ অন্যত্র নিয়ে যাওয়া হবে আলোচনা চলছিল তারও। সত্য হয়েছে সেটাই, এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। শ্রীলংকার আয়োজনে এশিয়া কাপের খেলাগুলো হবে আরব আমিরাতের মাঠে।
মঙ্গলবার (২ আগস্ট) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের গ্রুপিং এবং সূচি প্রকাশ করেছে। যেখানে নির্ধারিত হয়েছে ৫টি দলের অংশগ্রহণ। আর বাকি একটি দল আসবে কোয়ালিফায়ার থেকে। গ্রুপ-এ'তে ভারত এবং পাকিস্তানের সঙ্গে তৃতীয় দলটি আসবে কোয়ালিফায়ার থেকে। আর গ্রুপ-বি'তে বাংলাদেশ, শ্রীলংকা এবং আফগানিস্তান।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আয়োজক শ্রীলংকা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ২৭ আগস্ট শনিবার শুরু হবে টুর্নামেন্টটি। ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর রোববার। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই এবং শারজাহতে।
দুই গ্রুপ থেকে দুটি করে দল খেলবে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে দলগুলো একে অপরের সঙ্গে খেলবে। গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ থাকবে আর দ্বিতীয় পর্বেও থাকবে ছয়টি। দ্বিতীয় পর্বের নাম দেওয়া হয়েছে সুপার-৪। এই পর্বের শীর্ষ দুই দল ১১ সেপ্টেম্বর রোববার ফাইনালে দুবাইতে মুখোমুখি হবে। টুর্নামেন্টের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)