ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

সোহানের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন অ্যালান ডোনাল্ড

২০২২ আগস্ট ০২ ১৪:৩৭:৩৩

সোহানের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন অ্যালান ডোনাল্ড

জিম্বাবুয়ে সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছিল নিয়মিত অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদকে। তাই এই সিরিজের জন্য অধিনায়কত্ব দেয়া হয় সোহানকে। এই তরুণ উইকেটকিপার ব্যাটার দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত, সেটা তার পারফরম্যান্স দেখলে বুঝা যায়।

তার নেতৃত্বে প্রথম ম্যাচে দল হারলেও ব্যাট থেকে সোহানের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। অধিনায়ক হিসেবে হার দিয়ে যাত্রা শুরু করা সোহান ঘুরে দাঁড়িয়েছেন দ্রুতই। পরের ম্যাচেই তার নেতৃত্বে জিতেছে দল। দুই ম্যাচেই তিনি সামর্থ্যের সবটুকু দিয়েছেন। বাংলাদেশের অধিনায়কের এমন পারফরম্যান্স চোখ এড়য়নি ডোনাল্ডের।

বাংলাদেশের বোলিং কোচ বলেন, 'সোহানের সঙ্গে আজ (সোমবার) সকালে দেখা হয়েছে। ওর আঙুল বাঁধা। ওর জন্য খারাপ লাগছে। সে দারুণ খেলছিল, ক্লিন হিট করছিল। গত দুই ম্যাচে খুবই ভালোভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। তাকে দেখে মনে হয়েছে যে, সে ২০-৩০ ম্যাচে অধিনায়কত্ব করেছে।'

সোহানের অনুপস্থিতিতে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে এই ম্যাচে সোহানের অনুপস্থিতিত ঠিকই টের পাবে বাংলাদেশ বলে মনে করেন ডোনাল্ড।

তিনি বলেন, 'তাকে অবশ্যই মিস করবো। আশাকরি সে এশিয়া কাপে ফিরবে। প্রথম ম্যাচে সে প্রায় একাই জিতিয়ে দিচ্ছিল। তার অবদান আমরা মিস করব।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ