ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

অবিশ্বাস্য এক কারনে পেছাল ভারত-উইন্ডিজ ম্যাচ

২০২২ আগস্ট ০২ ১৩:২২:৪৩

অবিশ্বাস্য এক কারনে পেছাল ভারত-উইন্ডিজ ম্যাচ

ভারত-উইন্ডিজের সামনেও ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি ম্যাচের সূচি ছিল। সেইন্ট কিটসে ১ আগস্ট বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে একটি ম্যাচের পর তৃতীয় টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল ২ আগস্ট একই সময়ে। তবে দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের খেলার সময়সূচি পেছাল উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এর আগে ১ আগস্টের ম্যাচটির সময়সূচিও বদলাতে বাধ্য হয় তারা। দ্বিতীয় ম্যাচ শুরুর আগে সেইন্ট কিটসের বাসেটেরে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটারদের কিট পৌঁছাতে দেরি হওয়ায় ম্যাচটি ৩ ঘণ্টা পরে শুরু হয়। যার ফলে ২১ ঘণ্টার ব্যবধানেই দ্বিতীয় ম্যাচ খেলতে নামার সূচি ছিল দুই দলের সামনে।

তবে ক্রিকেটারদের ক্লান্তি দূর করা এবং সুস্থতার লক্ষ্যে ২ আগস্টে অনুষ্ঠেয় দুই দলের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ১ ঘণ্টা পিছিয়ে দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ফলে ম্যাচটি আজ বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটের বদলে ৯টা ৩০ মিনিটে শুরু হবে।

দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি দুই ম্যাচ শেষে ১-১ সমতায় রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ