ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাককয়ের ৬ উইকেটের রেকর্ড গড়া ভারত-উইন্ডিজের ম্যাচ, জেনে নিন ফলাফল
সোমবার রাতে 'লাগেজ সমস্যায়' দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৫ উইকেট আর ৪ বল হাতে রেখে জিতেছে ক্যারিবীয়রা। এতে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে নিকোলাস পুরানের দল।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পুরান। প্রথম বলেই রোহিত শর্মাকে (০) সাজঘরের পথ দেখান ম্যাককয়।আরেক ওপেনার সূর্যকুমার যাদবকেও (৬ বলে ১১) ভয়ংকর হতে দেননি বাঁহাতি এই পেসার। ১৭ রানে ২ উইকেট হারায় ভারত।
মাঝে রিশাভ পান্ত ১২ বলে ২৪ রানের ছোটখাটো ঝড় তুলেছিলেন। কিন্তু দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের রান চাকা আটকে দেন ক্যারিবীয় বোলাররা। হার্দিক পান্ডিয়া (৩১ বলে ৩১) আর রবীন্দ্র জাদেজা (৩০ বলে ২৭) রান পেলেও হাত খুলে খেলতে পারেননি।
১৯তম ওভারে ৩ উইকেট শিকার করেন ম্যাককয়। আউট করেন দিনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন আর ভুবনেশ্বর কুমারকে। ইনিংসের ২ বল বাকি থাকতে ভারত অলআউট হয় ১৩৮ রানে।
ম্যাককয় ৪ ওভারে একটি মেইডেনসহ ১৭ রান দিয়ে নেন ৬ উইকেট। এটিই এখন টি-টোয়েন্টিতে ক্যারিবীয় কোনো বোলারের সেরা ফিগার। এর আগে এই রেকর্ডটি ছিল কেমো পলের। ২০১৮ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন পল।
১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে তেমন কষ্ট হওয়ার কথা ছিল না ওয়েস্ট ইন্ডিজের। ওপেনার ব্রেন্ডন কিং দারুণ এক ইনিংস খেলে ক্যারিবীয়দের জয়ের পথ অনেকটাই সহজ করে দেন। কিন্তু দলীয় ১০৭ রানের মাথায় ৫২ বলে ৬৮ করে কিং আভেশ খানের বলে বোল্ড হলে লড়াইয়ে ফেরে ভারত।
এরপরই স্বাগতিকদের চেপে ধরেন ভারতীয় বোলাররা। রান আটকে রেখে চাপ বাড়ান আস্তে আস্তে। শেষ ১৪ বলে দরকার পড়ে ২৬ রান। এমন সময়ে হার্দিক পান্ডিয়াকে ছক্কা মেরে চাপ কমান ডেভন থমাস।
শেষ ২ ওভারে ক্যারিবীয়দের জয়ের জন্য দরকার পড়ে ১৬ রান। ইনিংসের ১০ বল বাকি থাকতে অর্শদীপ সিং রভম্যান পাওয়েলকে (৫) বোল্ড করে দিলে ফের চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে জয়ের জন্য লাগে ১০।
আভেশ খানের হাতে বল তুলে দেন রোহিত শর্মা। কিন্তু ডানহাতি এই পেসার প্রথম বলেই দেন 'নো'। ভারতের সব সম্ভাবনা শেষ ওই এক ডেলিভারিতেই। ফ্রি হিটে ছক্কা হাঁকান ডেভন থমাস। পরের বলে বাউন্ডারি মেরে নিশ্চিত করে ফেলেন জয়। ১৯ বলে ১ চার আর ২ ছক্কায় ৩১ রানের ইনিংস খেলে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন থমাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)