ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিসিবির কঠিন সিদ্ধান্ত: বিদেশী লিগে খেলতে পারবে না সাকিব-মুস্তাফিজরা
সময়ের সাথে সাথে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। এই লিগগুলো শুধু দর্শকদের কাছেই নয়, ক্রিকেটারদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠছে। যার অর্থ মূলত কম সময়ে বেশি টাকা। বর্তমানে একই সময়ে বিভিন্ন দেশে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি সিরিজ আয়োজন করা হয়। ফলে লিগে খেলার সুযোগ পান ক্রিকেটাররা।
এমন পরিস্থিতিতে আর্থিক দিক বিবেচনা করে অনেক ক্রিকেটারই নিজের দেশের লিগ বাদ দিয়ে বেছে নেন বিদেশের কোনো ফ্র্যাঞ্চিজি লিগকে। নিজাম উদ্দিন মনে করেন, এমন ক্ষেত্রে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের (এনওসি) দেয়ার ব্যাপারে সতর্ক থাকবে বোর্ড।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘শুধু আমাদের দেশের কথা না প্রত্যেকটা সদস্য দেশগুলোর মধ্যে একটা বোঝাপড়া আছে, এনওসির বিষয় আছে। এই বিষয়গুলো সবাই মেনে চলে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, নিজের দেশের একটা প্রতিযোগিতাতা রেখে কেউ অন্য দেশে খেলতে যাবে না।’
বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মতো জনপ্রিয় লিগে খেলে থাকেন। আবার বিপিএলেও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলেন। তাই টুর্নামেন্টগুলো একই সময়ে হলে সবার জন্যই কিছুটা কষ্টকর হবে।
নিজাম উদ্দিন বলেন, ‘আমাদেরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে, সদস্য দেশগুলো তারা টি-টোয়েন্টি লিগ চালুর জন্য একটা উইন্ডো খুঁজছে। একই সময় অন্য কোনো সদস্যদের উইন্ডো যদি পড়ে যায়, কনফ্লিক্ট করে, তাহলে সবাই কিন্তু এটা ভোগ করবে। এমন না যে শুধু আমরাই ভোগ করব। আমার দুইজন বা তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার যদি সেখানে খেলার সুযোগ থাকে সে কিন্তু খেলছে না, আমার ঘরোয়া লিগে খেলছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)