ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

সৌরভ-মুরালিধরন-জন্টি রোডসদের সঙ্গে মাঠে নামবে মাশরাফি

২০২২ আগস্ট ০১ ২০:২২:৫৬

সৌরভ-মুরালিধরন-জন্টি রোডসদের সঙ্গে মাঠে নামবে মাশরাফি

লিজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম আসরের তুলনায় দ্বিতীয় আসরে আরও বেশি ক্রিকেট কিংবদন্তিদের একত্রিত করার চেষ্টায় আছে আয়োজক কর্তৃপক্ষ। ইতোমধ্যে ৫৩ জন বিশ্বব্যাপী ক্রিকেট কিংবদন্তির নাম প্রকাশ করেছে এল এল সি।

যেখানে ভারতীয় ক্রিকেট কিংবদন্তী এবং বর্তমান বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলির পাশাপাশি শ্রীলঙ্কান স্পিন মায়েস্ত্রো মুত্তিয়া মুরালিধরন, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের সঙ্গে মাঠ মাতাতে নামবেন বাংলাদেশ ক্রিকেটের তারকা এবং সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

আজ (১ আগস্ট) ইএসক্রিকইনফোতে লিজেন্ডস লিগ ক্রিকেটের জন্য প্রকাশিত ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে এই সব কিংবদন্তিদের পাশাপাশি জন্টি রোডস, এইউন মরগান, মিসবাহ-উল হক, বিরেন্দ্র শেওয়াগ, মিচেল জনসন, ব্রেট লি, শেন ওয়াটসন, রস টেলর এবং ডেল স্টেইনের খেলার বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ