ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এবার কপাল পুড়তে যাচ্ছে মুনিম-বিজয়ের
ক্রিকেটে যে ভালো পারফরম্যান্স করছে তাকেই জাতীয় দলে জায়গা করে দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু ম্যানেজমেন্টের সেই চাওয়া পুরন করতে পারছে না কোন ব্যাটসম্যান।
দেশের ঘরোয়া লিগে ভালো খেলার কারণে জাতীয় দলের সুযোগ পেয়ে যান ওপেনার মুনিম শাহরিয়ার। অন্যদিকে ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করে এনামুল হক বিজয় জাতীয় দলের সুযোগ করে নিয়েছেন প্রায় সাড়ে সাত বছর পর। কিন্তু জাতীয় দলের সুযোগ পেয়ে দুজনেই ভাও কিছু দেখাতে পারেনি। এখন নতুন করে ভাবতে পারে বিসিবি তাদেরকে নিয়ে। দল থেকে যায়ও হারাতে পারে এই দুই ব্যাটসম্যান।
চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজের সুযোগ পান মুনিম শাহরিয়ার। আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ম্যাচে ১৮ বলে করেন ১৭ রান। এটিই তার ক্রিকেট ক্যারিয়ারের সর্বোচ্চ। এখন পর্যন্ত ৫ ইনিংসে তিনি রান করেছেন মাত্র ৩৪।
এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে সুযোগ পেলেও জিম্বাবুয়ে বিপক্ষে পরপর দুই ম্যাচে সুযোগ পেয়ে সেটিকে সদ্ব্যবহার করতে পারেন নি মুনিম শাহরিয়ার। অন্যদিকে প্রায় সাড়ে সাত বছর পর জাতীয় দলের সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।
নতুন করে আবারো জাতীয় দলের সুযোগ পেয়ে একটি টেস্ট সহ ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এনামুল হক বিজয়। কিন্তু ৭ ইনিংসের কোন ম্যাচেই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি। ৭ ইনিংসে তার রান যথাক্রমে টেস্ট ম্যাচে (৪, ২৩,) টি-টোয়েন্টিতে ( ১৬,৩, ১০, ২৬, ১৬)।
উইন্ডিজে উইকেট কিছুটা মন্থর থাকায় এবং বাকিরাও তেমন ভালো না করায় তাঁর ইনিংসগুলো চোখে পড়েনি। কিন্তু জিম্বাবুয়েতে প্রথম ম্যাচে তাঁর ব্যাটিং ছিল ভীষণ দৃষ্টিকটু। দুইশ’ রান তাড়া করতে নেমে ২৭ বলে ২৬ রান করেন তিনি।
তবে পরীক্ষা নিরিক্ষা করার জন্য জিম্বাবুয়ের দুর্বল বোলিংয়ের বিপক্ষে তাঁরা যেভাবে ব্যাট চালিয়েছেন, তাতে স্কোয়াডে বাড়তি আরেকজন ব্যাটার থাকলে দু’জনকেই ছুড়ে ফেলা হতো। সেটা না করা হলেও এ সিরিজের পারফরম্যান্সে তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ারের ওপর বড় একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ে গেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)