ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সবাইকে অবাক করে ক্রিকেটকে বিদায় বলে দিলেন ক্যারিবীয় তারকা অলরাউন্ডার
ডটিন সাম্প্রতিক বার্বাডোজ নারী ক্রিকেট দলের হয়ে কমনওয়েলথ গেমসে রয়েছেন। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুঃস্বপ্নের মতো একটি ম্যাচই কেটেছে তার। যেখানে ব্যাট হাতে ২২ বলে ৮ রান করার পর বোলিংয়ে এক ওভারেই খরচ করেন ২৫ রান। এই ম্যাচের পরপরই অবসরের সিদ্ধান্ত জানান ডটিন।
তবে সবধরনের ঘরোয়া ক্রিকেটে খেলার ঘোষণা দিয়েছেন তিনি। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া নারী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটের প্রথম আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়কত্ব করার কথা রয়েছে তার। এছাড়া বার্বাডোজের হয়ে কমনওয়েলথ গেমসে শেষ ম্যাচ খেলবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অবসরের ঘোষণা দিয়ে ডটিন লিখেছেন, ‘পুরো ক্যারিয়ারে আমাকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। কিন্তু বর্তমানে দলের পরিবেশ আমার পারফরম্যান্স বাড়ানোর মতো সহায়ক নয়। এই পরিবেশে আমি আমার সেরা খেলতে পারবো না কারণ এখানে আমার সামর্থ্যকে খাটো করে দেখা হয়েছে।’
ওয়েস্ট ইন্ডিজ নারী দলের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার ডটিন। ক্যারিবীয়দের জার্সি গায়ে খেলেছেন ১৪৩ ওয়ানডে ও ১২৪ টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়া বার্বাডোজের হয়েও খেলেছেন ২টি কুড়ি ওভারের ম্যাচ। সবমিলিয়ে ওয়ানডেতে ৩৭২৭ ও টি-টোয়েন্টিতে করেছেন ২৬৯৭ রান।
২০১০ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন ডটিন। যা নারী-পুরুষ সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছিল। ২০১৭ সালে ডেভিড মিলার ৩৫ বলে সেঞ্চুরি করে এটিকে দুইয়ে ঠেলে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)