ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

টি-২০ তে প্রথম ৫ উইকেট পেয়ে সাকিবকে নিয়ে মুখ খুললেন মোসাদ্দেক

২০২২ আগস্ট ০১ ১৪:২৩:৫৫

টি-২০ তে প্রথম ৫ উইকেট পেয়ে সাকিবকে নিয়ে মুখ খুললেন মোসাদ্দেক

সেই সাথে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের সাথে এখন দ্বিতীয় সর্বোচ্চ বোলিং ফিগার অন্যতম ক্রিকেট এই মোসাদ্দেক হোসেনের। তবে নিজেকে কখনো সাকিবের সাথে তুলনা করেন না বলে জানিয়েছেন মোসাদ্দেক হোসেন। ৫ উইকেটে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।

গতকাল ৩১ জুলাই ম্যাচ পরিবর্তি সংবাদ সম্মেলনে মোসাদ্দেক হোসেন বলেন, “বোলিংয়ে আমার রান ১৯-ও হতে পারত আবার ২১ রানও হতে পারত। আমি চেষ্টা করেছি ভালোভাবে শেষ করার এবং সেটাই হয়েছে শেষ পর্যন্ত। সাকিব ভাইকে নিয়ে খুব বেশি কিছু বলার নেই। এই ফরম্যাটের জন্য কিংবদন্তি সে। তার যে ইকোনমি ও ৫ উইকেট আছে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট), সেটা আমারও আছে…সেই জায়গা থেকে আমি বলবো আমি ভাগ্যবান।”

এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে চারজন বোলার ৫ উইকেট এর মাইল ফলক স্পর্শ করেছেন। তাদের মধ্যে সবার প্রথমে রয়েছেন ইলিয়াস সানি। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেটে নিয়েছেন ইলিয়াস সানি। এছাড়া মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে তুলে নিয়েছিলেন ৫ উইকেট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ