ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জিম্বাবুয়ের সিরিজে শেষ টি-২০ তে জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা
এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। লিটন দাসকে নিয়ে অনেকেই কথা বলছেন। লিটন সবচেয়ে সম্ভাবনাময় এবং সেরা পছন্দ বলে মনে করা হয়। এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত নামটিও শোনা যাচ্ছে কয়েকজনের মুখে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কারো নাম ঘোষণা করেনি। তবে আভাস দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
নান্নু বলেন, শেষ ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক মনোনয়ন করবে ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ভাই (জালাল ইউনুস) তা ঘোষণা করবেন।
তাহলে সেখানে কি নির্বাচকদের কোন ভূমিকা থাকে না? প্রধান নির্বাচকের জবাব, ‘অবশ্যই থাকে। নির্বাচকদের মতামত নেওয়া হয়। আমরা আমাদের পছন্দর কথা জানাই। ক্রিকেট অপস ও বোর্ড নীতি নির্ধারণী মহলের তা পছন্দ হলে তারা সেটা গ্রহণ করেন।’
এক্ষেত্রে নুরুল হাসান সোহানের বিকল্প হিসেবে আপনারা কাকে ভাবছেন?- জানতে চাইলে নান্নুর জবাব, ‘লিটন হতে পারে। সম্ভাব্য বিকল্প হিসেবে তাকেই চোখে পড়ছে। তবে সিদ্ধান্তটা নেবে বোর্ড। আর ঘোষণা দেবেন জালাল ভাই।’
এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের কথা শুনে মনে হচ্ছে লিটন দাসই সোহানের সম্ভাব্য বিকল্প। সোমবার সকালে জাগো নিউজের সঙ্গে মুঠোফোন আলাপে জালাল জানিয়েছেন, ‘বিসিবির তো একটি মতামত থাকবেই। তবে টিম ম্যানেজমেন্ট কী চাচ্ছে সেটাও বিশেষ বিবেচনায় থাকবে। আমরা কথা বলে সিদ্ধান্ত নেবো কাকে দায়িত্ব দেওয়া যায়।’
জালাল যোগ করেন, ‘একটি মাত্র ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক মনোনয়ন করা তো খুব বড় কোনো ব্যাপার না। তবে ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী খেলা হয়ে গেছে। খুব ক্রশিয়াল ম্যাচ হয়ে গেছে। তাই ভেবেচিন্তেই অধিনায়ক ঠিক করবো। তবে লিটন দাসের সম্ভাবনাই বেশি। সব বিচার বিবেচনায় লিটনই হয়তো কালকের ম্যাচের ক্যাপ্টেন।’
উল্লেখ্য, গতবছর নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। এবারও লিটনের কাঁধে চাপতে পারে অধিনায়কত্বের দায়িত্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)