ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শেষ হল ৬১৩ রানের শ্বাসরুদ্ধকর ম্যাচ, জেনে নিন ফলাফল
ইনিংসের আগে টস জিতে আগে ব্যাটিং করে ৪৯.৪ ওভারে ৩০৬ রান করে স্কটল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন মাইকেল লিস্ক। ৫৫ বলে খেলা এই ইনিংসে ছিল নয়টি চার ও চারটি ছক্কার মার।
এ ছাড়া উইকেটরক্ষক ম্যাথু ক্রসের ব্যাটে আসে ৫৮ বলে ৫৩ রানের ইনিংস। ওপেনার মাইকেল জোনস করেন ৩৬ রান। শেষদিকে মার্ক ওয়াট ৩১ ও সাফিয়ান শরিফ ২৮ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি এবং মাইকেল ব্রেসওয়েল তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন লকি ফার্গুসন। একটি করে উইকেট নেন ব্লেয়ার টিকনার এবং ড্যারিল মিচেল।
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৮ রান করে কিউইরা। ৪৮ বলে ৫০ রান করে হামজা তাহিরের বলে ফিরে যান ফিন অ্যালেন। তারপর ৪৭ রানের জুটি গড়েন মার্টিন গাপটিল এবং ডেন ক্লেয়াভার। গাপটিল ৪৭ রানে ফিরে যাওয়ার এক ওভার পর ফিরে যান ৩২ রান করা ক্লেয়াভারও। দুজনকেই ফেরান লিস্ক।
এরপর ১৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দল জেতান চাপম্যান এবং মিচেল। ৭৫ বলে ছয়টি চার এবং সাতটি ছক্কায় ১০১ রান করেন চাপম্যান। মিচেলের ব্যাটে আসে ৬২ বলে ৭৪ রানের ইনিংস, যেখানে আটটি চার ও একটি ছক্কার মার ছিল।
সংক্ষিপ্ত স্কোর-
স্কটল্যান্ড- ৩০৬/১০ (৪৯.৪ ওভার) (লিস্ক ৮৫, ক্রস ৫৩; ব্রেসওয়েল ৩/৪৩, ডাফি ৩/৫২)।
নিউজিল্যান্ড- ৩০৭/৩ (৪৫.৫ ওভার) (চাপম্যান ১০১*, মিচেল ৭৪*; লিস্ক ২/৪৬)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)